প্রকাশিতঃ মার্চ ২, ২০২৩

ঢাকা-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪


ঢাকা-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪
রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। এ সময় সায়েন্স ল্যাবরেটরিসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। বৃহস্পতিবার দুপুর দেড়টায় গ্রিনরোডে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজন ঢাকা কলেজের ও একজন আইডিয়াল কলেজের শিক্ষার্থী। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রিনরোডে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও দুই প্রতিষ্ঠানের শিক্ষকদের হস্তক্ষেপে ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা। এরপর যান চলাচল শুরু হয়। নিউমার্কেট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহেন শাহ্ বলেন, আমরা জানতে পেরেছি- বুধবার ঢাকা কলেজও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়। গতকাল ঢাকা কলেজের দুই শিক্ষার্থীকে মেরেছিল আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। আজ ঢাকা কলেজের একটি বাসে ঢিল ছুড়ে মারে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনা ঢাকা কলেজের ক্যাম্পাসে জানাজানি হলে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পড়েন। এরপর সংঘর্ষ শুরু হয়। তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে যান চলাচল স্বাভাবিক হয়।

সর্বশেষ :

লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক   লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার   ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি   হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে   যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি   উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি   পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি   ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার   বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার