প্রকাশিতঃ মার্চ ১৮, ২০২৩

দেশের বাজারে স্বর্ণের দামে সব রেকর্ড ভাঙল


দেশের বাজারে স্বর্ণের দামে সব রেকর্ড ভাঙল
দেশের বাজারে স্বর্ণের দাম রেকর্ড পরিমাণ বাড়ল। স্থানীয় মার্কেটে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সহ-সভাপতি এমএ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রোববার থেকে নতুন দর কার্যকর হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে সাড়ে ৭ হাজার টাকার বেশি বাড়ানো হয়েছে। যার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৮ হাজার ৭৯৪ টাকা। দেশের ইতিহাসে যা সর্বোচ্চ। ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ ৯৪ হাজার ৩০৩ টাকা, ১৮ ক্যারেটের ভরিপ্রতি ৮০ হাজার ৮৩২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৬৭ হাজার ৩০১ টাকায় কিনতে হবে। তবে রূপার দামে কোনো পরিবর্তন আসেনি। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেট প্রতি ভরি রূপার মূল্য ১ হাজার ৭১৫ টাকা। ২১ ক্যারেটের দর ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন রূপার দাম ১০৫০ টাকায় রয়েছে। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি প্রতি ভরি মূল্যবান ধাতুর দর ১ হাজার ১৬৭ টাকা কমায় বাজুস। এতে ভালো মানের (২২ ক্যারেট) ভরিপ্রতি স্বর্ণের মূল্য কমে দাঁড়ায় ৯১ হাজার ৯৬ টাকা। এদিন পর্যন্ত ওই দাম অনুযায়ী তা বিক্রি হয়েছে।

সর্বশেষ :

নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা   নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা   পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩   তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার   মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা   সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি   শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”   হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ   যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ