প্রকাশিতঃ ফেব্রুয়ারি ২০, ২০২৩

ধানমন্ডি ও দোহারে জানাজা শেষে শাইনপুকুর গ্রামে হবে নাজমুল হুদার দাফন


ধানমন্ডি ও দোহারে জানাজা শেষে শাইনপুকুর গ্রামে হবে নাজমুল হুদার দাফন
সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার প্রথম জানাজা আজ সোমবার ধানমন্ডিতে অনুষ্ঠিত হবে। এরপর নিজ এলাকা দোহারে দ্বিতীয় জানাজা শেষে শাইনপুকুর গ্রামে তাকে দাফন করা হবে। নাজমুল হুদার এপিএস শামীম আহসান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আজ সোমবার ধানমন্ডি সাত মসজিদ রোডের মসজিদে তাঁর প্রথম জানাজা হবে। সেখান থেকে নিজ এলাকা দোহারে বাদ জোহর আরেক দফা জানাজা শেষে শাইনপুকুর গ্রামে তাঁকে সমাহিত করা হবে। ব্যারিস্টার নাজমুল হুদা রোববার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান। তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন।তার বয়স হয়েছিল ৮০ বছর। উচ্চ আদালতের নির্দেশনায় অতি সম্প্রতি রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পায় তাঁর \'তৃণমূল বিএনপি\'। ১৯৯১, ১৯৯৬, ২০০১ সালে ঢাকা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন নাজমুল হুদা। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে নাজমুল হুদা তথ্যমন্ত্রীর দায়িত্ব পান। পরে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি যোগাযোগমন্ত্রী ছিলেন। ওয়ান-ইলেভেনের পর তত্ত্বাবধায়ক সরকারের সময় তাঁর বিরুদ্ধে তিনটি দুর্নীতির মামলা হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান থাকাকালে ২০১০ সালে ২১ নভেম্বর দল থেকে বহিস্কার হন নাজমুল হুদা। পরে ২০১১ সালের ৫ এপ্রিল দলের সদস্য পদ ফিরে পান। ২০১২ সালে ৬ জুন বিএনপি থেকে পদত্যাগ করে ওই বছরের ১০ আগস্ট \'বিএনএফ\' নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। পরে ২০১৫ সালের ২০ নভেম্বর গঠন করেন \'তৃণমূল বিএনপি\'। এর আগে ১৯৭৭ সালে জিয়াউর রহমান \'জাগো দল\' গঠন করলে নাজমুল হুদা তাতে যোগ দেন। ১৯৭৮ সালে বিএনপি গঠিত হলে দলটির প্রতিষ্ঠাতা সদস্য হন এবং তিনি ছিলেন সর্বকনিষ্ঠ সদস্য।

সর্বশেষ :

নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা   নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা   পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩   তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার   মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা   সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি   শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”   হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ   যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ