প্রকাশিতঃ মার্চ ১০, ২০২৩

নাটোরে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত


নাটোরে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত
নাটোরের বড়াইগ্রামে বাস ও মাছবাহী পিকআপের মুখোমুখি সংর্ঘষে পিকআপ চালক নিহত হয়েছে। এসময় পিকআপের হেলপার ও বাসের চালকসহ তিনজন আহত হয়েছেন। শুক্রবার(১০ই মার্চ) সকালে বড়াইগ্রাম উপজেলার থানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত চালক আলমগীর হোসেন(৩০) সিরাজগঞ্জ জেলার জহুরুল হোসেনের ছেলে। আহতরা হলেন, বাসের সুপারভাইজার লুৎফর রহমান, চালকের সহকারী রাকিবুল ইসলাম এবং পিকআপের যাত্রী মাছ ব্যবসায়ী স্বপন কুমার। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বনপাড়া হাইওয়ে থানার কর্মকর্তা হাবিবুর রহমান জানান, রাজশাহী থেকে মাছবাহী একটি পিকআপ ঢাকার দিকে যাচ্ছিল। এসময় বড়াইগ্রাম থানার মোড় এলাকায় পিকআপটি পৌঁছলে বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলের পিকআপের চালকের মৃত্যু হয়। এসময় পিকআপের হেলপার ও বাস চালকসহ তিনজন আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ :

‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী   ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস   বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি   হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত   রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের   ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত   রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব   হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’   ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’