প্রকাশিতঃ ফেব্রুয়ারি ১৬, ২০২৩

নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত


নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত
গাজীপুরের শ্রীপুরে একটি কারখানা ভবনের নির্মাণাধীন ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটায় শ্রীপুর পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি গ্রামের ছাপিলাপাড়া এলাকার হ্যামস্ গার্মেন্টসে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম (২১) লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার কাশিরাম গ্রামের মো. কান্দুরার ছেলে।তিনি ওই কারখানার ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক ছিলেন।অপরজনের নাম-পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন। স্থানীয়রা জানান, শ্রীপুরের দক্ষিণ ভাংনাহাটি গ্রামের ছাপিলাপাড়া গ্রামের হ্যামস্ গার্মেন্টস্ লিমিটেডের একটি ভবনের ঢালাইয়ের কাজ চলছিল। বুধবার বিকাল চারটার দিকে ঢালাইয়ের কাজ চলা অবস্থায় হঠাৎ নির্মাণাধীন ভবনটি ধসে পড়ে। এর নিচে চাপা পড়েন ঢালাই কাজে থাকা নির্মাণ শ্রমিকরা। গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, এ পর্যন্ত আরিফুলসহ দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।মামুন নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন। কারখানার নির্মাণ ঠিকাদারের দায়িত্বে ছিলেন সারা ইঞ্জিনিয়ারিং এন্ড কন্সট্রাকশন লিমিটেড। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী শফিক মোল্লা জানান, ভবন নির্মাণের সময় ৭৩ জন শ্রমিক কাজ করছিলেন।কত নিখোঁজ আছে আমরা খোঁজ নিচ্ছি। হতাহতের বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি।নিখোঁজদের খোঁজে তাদের স্বজনরা কারখানার ফটকে ভিড় করছেন।

সর্বশেষ :

লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক   লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার   ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি   হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে   যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি   উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি   পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি   ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার   বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার