প্রকাশিতঃ ফেব্রুয়ারি ২৩, ২০২৩

নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের সাবেক ২ কর্মকর্তার কারাদণ্ড


নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের সাবেক  ২ কর্মকর্তার কারাদণ্ড
নোয়াখালীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রামীণ ব্যাংকের সাবেক দুই কর্মকর্তাকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, গ্রামীণ ব্যাংকের লক্ষ্মীপুর জেলার চন্ডিপুর শাখার সাবেক কেন্দ্র ব্যবস্থাপক ও কুমিল্লার দেবীদ্বার উপজেলার বল্লভপুর গ্রামের মো. জব্বর আলীর ছেলে তৌফিক আহামেদ এবং একই শাখার সাবেক ম্যানেজার ও বরিশালের মুলাদী উপজেলার চরকালেখা গ্রামের নোয়াব আলীর ছেলে মো. আমীরুল ইসলাম। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বিশেষ জজ আদালতের বিচারক এএনএম মোর্শেদ খান এ রায় প্রদান করেন। একইসঙ্গে তাদেরকে দুই লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়। বর্তমানে আসামিরা বরখাস্ত এবং রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আবুল কাশেম বলেন, আসামিরা পরস্পরের যোগসাজশে ভুয়া সদস্যদের নামে ঋণ মঞ্জুরি দেখিয়ে দুই লাখ ২৩ হাজার ৮৪৬ টাকা এবং জিপিএস কিস্তির ১৬ হাজার ৪৪৬ টাকাসহ মোট দুই লাখ ৪০ হাজার ২৯২ টাকা আত্মসাৎ করেন। ‘এ ঘটনায় ২০১৪ সালের ১৩ মার্চ আসামিদের বিরুদ্ধে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানায় মামলা হয়। পরে বিশেষ মামলাটি দুদকের সাবেক সহকারী পরিচালক মো. নুরুল ইসলাম তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।’ দুদক আইনজীবী আরও বলেন, আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৪০৯ ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। রায়ের সময় আসামিরা পলাতক ছিলেন। গ্রেফতারের দিন থেকে যুগপৎভাবে রায় কার্যকর করা হবে।

সর্বশেষ :

নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা   নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা   পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩   তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার   মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা   সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি   শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”   হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ   যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ