প্রকাশিতঃ জানুয়ারি ১, ২০২৫

বছর শেষে তাসনিয়া ফারিণের প্রাপ্তি


বছর শেষে তাসনিয়া ফারিণের প্রাপ্তি
নাটকের দর্শকনন্দিত অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তবে গেল বছর তাকে খুব একটা নাটকে মেলেনি। ব্যস্ত ছিলেন সিনেমা ও ওটিটি কনটেন্টের কাজ নিয়ে। বছরের শেষপ্রান্তে এসে প্রচার হয়েছিল তার অভিনীত একটি নাটক। নাম ‘মুক্তি’। পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। এতে রাইসা নামে একটি চরিত্রে অভিনয় করেছেন ফারিণ। তার সঙ্গে ছিলেন অভিনেতা খাইরুল বাসার। বছর শেষে মুক্তি পাওয়া নাটকটি এ অভিনেত্রীকে কিছুটা আলোচনায় রাখে। নাটকের গল্পে দেখা যায়, বিয়ের পর খুব সুন্দরভাবেই সংসার ও চাকরিটা করছিলেন রাইসা। তবে সংসারে তার দুই জা মাঝে মধ্যে তাকে নিয়ে নানান ধরনের খারাপ মন্তব্য করে, খোঁচা দিয়ে কথা বলেন। সেসব রাইসা একদম পাত্তা দেন না। স্বামী রাকিবের কাছেও রাইসা স্ত্রী হিসেবে প্রিয়। কিন্তু বিপত্তি ঘটে রাইসার সাবেক প্রেমিককে কেন্দ্র করে। সে একদিন সোশ্যাল মিডিয়ায় রাইসার একটা ভিডিও প্রকাশ করে। আর নিমিষেই বদলে যায় রাইসার চারপাশ। এ প্রসঙ্গে ফারিণ বলেন, ‘গত বছরে আমার একটি সিনেমা মুক্তি পায়। এছাড়াও ওটিটিতে কয়েকটি কনটেন্ট আসে। সবমিলিয়ে ভালোই কেটেছে। বছরের শেষ দিকে এ নাটকটি মুক্তি পায়। দর্শকরা বেশ পছন্দ করেছেন। নাটকটির কমেন্ট বক্সে চোখ রাখলেই ভক্তদের ভালোবাসা ফুটে উঠছে। এছাড়া নাটকটিতে অভিনয়ের জন্য বেশ প্রশংসা ও সাড়া মিলেছে। বছর শেষ হয়েছে একটি ভালো কাজের সঙ্গেই। এটাই বড় প্রাপ্তি।’

সর্বশেষ :

লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক   লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার   ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি   হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে   যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি   উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি   পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি   ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার   বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার