প্রকাশিতঃ মার্চ ২৮, ২০২৩

বাংলাদেশে সৌদি দূতাবাস এক লাখ কপি কোরআন শরিফ বিতরণ করবে


বাংলাদেশে সৌদি দূতাবাস এক লাখ কপি কোরআন শরিফ বিতরণ করবে
সৌদি সরকারের অর্থায়নে, সৌদি আরবের সরকার প্রধান ও পবিত্র দুই মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদের উদ্যোগে বিভিন্ন দেশে রমজান মাস উপলক্ষে ইফতার, খেজুর ও কোরআন শরিফ বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশে প্রায় ৫০ হাজার রোজাদারকে ইফতার, ৪০ টন খেজুর ও প্রায় এক লাখ কোরআন শরিফ বিতরণ করা হবে। শনিবার (২৫ মার্চ) ঢাকাস্থ সৌদি দূতাবাসে বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, শীর্ষস্থানীয় ওলামা মাশায়েখ ও টেলিভিশন ব্যক্তিত্বগণের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসূফ আল-দুহাইলান এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সৌদি দূতাবাসের ভারপ্রাপ্ত রিলিজিয়াস এটাচে জনাব মুবারক বিন আমেক আল-আনাযি, সৌদি মিলিটারি এটাচে ব্রিগেডিয়ার মুনিফ আল-হারবী, ধর্ম মন্ত্রীর একান্ত সচিব জনাব সাদেকুর রহমানসহ অনেকে। অনুষ্ঠানে দেশের প্রায় ৩৫টি অঞ্চলে ইফতার, ৪০ টন খেজুর বিতরণ ও প্রায় এক লাখ কোরআন শরিফ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠান শেষে অতিথিদের মাঝে সৌদি সরকারের বাদশাহ ফাহাদ কুরআন শরিফ প্রিন্টিং কমপ্লেক্স কর্তৃক মুদ্রিত কোরআন শরিফ ও বঙ্গানুবাদ বিতরণ করা হয়।

সর্বশেষ :

ফেনীতে ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিল করার কথা ভাবছেন’ অভিযোগে আটক ৬ নেতাকর্মী   ফেনীতে ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিল করার কথা ভাবছেন’ অভিযোগে আটক ৬ নেতাকর্মী ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না, জানালেন গুপ্ত শিবির নেতা ফরহাদ   ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না, জানালেন গুপ্ত শিবির নেতা ফরহাদ আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ   আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি পুড়িয়ে ছাই করে দিল বিএনপি-জামায়াত-এনসিপির সন্ত্রাসীরা   ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি পুড়িয়ে ছাই করে দিল বিএনপি-জামায়াত-এনসিপির সন্ত্রাসীরা সরকারি শৌচাগার ভেঙে বিএনপি কার্যালয় স্থাপন, লাগানো হয়েছে এমপির ছবিও   সরকারি শৌচাগার ভেঙে বিএনপি কার্যালয় স্থাপন, লাগানো হয়েছে এমপির ছবিও ৯ বছর আগে ফখরুলের গাড়িবহরে হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার   ৯ বছর আগে ফখরুলের গাড়িবহরে হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল   রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা   আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা