প্রকাশিতঃ এপ্রিল ৬, ২০২৩

‘বুলেটপ্রুফ বালতি’ মাথায় আদালতে ইমরান খান


‘বুলেটপ্রুফ বালতি’ মাথায় আদালতে ইমরান খান
সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে আদালতে উপস্থিত হয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলীয় নেতা ইমরান খান। বুধবার কালো রঙের এক বিশেষ হেলমেট পরে লাহোরের সন্ত্রাসবাদ বিরোধী আদালতে হাজিরা দিতে আসেন তিনি। পাকিস্তানের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা এই হেলমেটটির নাম দিয়েছেন ‘বুলেটপ্রুফ বালতি’। হেলমেটটি দেখতেও বালতির মতোই। ইতোমধ্যে এই বালতি সদৃশ্য হেলমেট পরা অবস্থায় ইমরানের আদালতে প্রবেশের ভিডিও ভাইরাল হয়েছে দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে। এনডিটিভি। ভাইরাল হওয়া সেই ভিডিওর কমেন্ট সেকশনে এক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘আমার জীবনে এই প্রথম এত হাস্যকর নিরাপত্তা ব্যবস্থা দেখলাম।’ আরেকজন লিখেছেন, ‘এই দৃশ্য সত্য হতে পারে না।’ গত নভেম্বরে নিজের রাজনৈতিক দল তেহরিক-ই ইনসাফের লংমার্চ কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় ডান পায়ে গুলিবিদ্ধ হন ইমরান খান। সেই ঘটনার জেরে দায়ের হওয়া মামলার বিচার চলছে লাহোরের সন্ত্রাসবাদ বিরোধী আদালতে। এছাড়াও ইমরানের বিরুদ্ধে আরও ৩টি মামলা চলছে এই আদালতে। সবগুলোতেই অবশ্য আগাম জামিন পেয়েছেন তিনি।

সর্বশেষ :

লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক   লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার   ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি   হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে   যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি   উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি   পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি   ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার   বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার