প্রকাশিতঃ মার্চ ১, ২০২৩

মঈনকে বোল্ড করলেন মিরাজ, ৬ উইকেট হারাল ইংল্যান্ড


মঈনকে বোল্ড করলেন মিরাজ, ৬ উইকেট হারাল ইংল্যান্ড
ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ৪৭.২ ওভারে ২০৯ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। জবাব দিতে নামা ইংল্যান্ড পঞ্চাশের আগে হারায় তিন উইকেট। এরপর মিরাজের জোড়া আঘাতে ম্যাচে আছে বাংলাদেশ। ইংল্যান্ড ৩৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪১ রানে ব্যাট করছে। জয়ের জন্য তাদের ৬৯ রান দরকার। তিনে নামা ডেভিড মালান ৬৭ রানে খেলছেন। তার সঙ্গী পেসার ক্রিস ওকস। এর আগে ওপেনার জেসন রয় ৪ রান করে সাকিবের বলে তামিমের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন। অন্য ওপেনার ফিল সল্ট ১২ রান করে তাইজুলের বলে বোল্ড হয়েছেন। এরপর বাঁ-হাতি স্পিনার তাইজুল ৬ রান করা জেমস ভিন্সিকে স্টাম্পিং-এর ফাঁদে ফেলেন। তাসকিনের জোরের ওপর করা বলে জস বাটলার খোঁচা দিয়ে স্লিপে নাজমুল শান্তর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান। দলের রান তখন ৬৫। এরপর ৩৮ রানের জুটি দিয়ে মিরাজের বলে ক্যাচ দিয়ে আউট হয়েছেন জ্যাক। তিনি ২৬ রানের ইনিংস খেলেন। সেট হওয়া মঈন আলীকে ১৪ রানে বোল্ড করেছেন মিরাজ। এর আগে বাংলাদেশের হয়ে ৮২ বলে সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলেছেন তিনে নামা নাজমুল শান্ত। ছয়টি চারের শটে ওই রান করেন তিনি। এছাড়া মাহমুদউল্লাহ ৩১, তামিম ইকবাল ২৩ ও মুশফিকুর রহিম ১৭ রান করেছেন। ইংল্যান্ডের হয়ে পেসার জোফরা আর্চার ও মার্ক উড এবং স্পিনার মঈন আলী ও আদিল রশিদ দুটি করে উইকেট নিয়েছেন। উইল জ্যাক ও ক্রিস ওকস নিয়েছেন একটি করে উইকেট।

সর্বশেষ :

নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা   নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা   পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩   তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার   মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা   সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি   শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”   হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ   যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ