প্রকাশিতঃ ফেব্রুয়ারি ২৮, ২০২৩

স্থানীয়দের সঙ্গে মারামারি, ঘণ্টাব্যাপী সড়ক অব‌রোধ ব‌বি ছাত্রদের


স্থানীয়দের সঙ্গে মারামারি, ঘণ্টাব্যাপী সড়ক অব‌রোধ ব‌বি ছাত্রদের
পাঁচ টাকা ভাড়া নি‌য়ে দ্ব‌ন্দ্বে ব্যাটারিচালিত অটোরিকশা চাল‌কের সঙ্গে ব‌রিশাল বিশ্ব‌বিদ্যালয়ের (ববি) এক ছাত্রের মারামা‌রি হয়েছে। এরপর ঘটনায় স্থানীয়রা জ‌ড়ি‌য়ে ববিছাত্রকে মারধর করার প্রতিবা‌দে নগরীর বাংলাবাজার সড়ক অব‌রোধ ক‌রেন বিশ্ব‌বিদ্যাল‌য়ের ছাত্ররা। সোমবার রাত সা‌ড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত নগরীর বাংলাবাজার সড়ক অব‌রোধ করা হয়। এতে ওই সড়কের দুই প্রান্তে তীব্র যানজট সৃষ্টি হয়। ববির শিক্ষক ও পু‌লি‌শপ্রশাসনের আশ্বা‌সে এক ঘণ্টা পর সড়ক থে‌কে স‌রে যান ছাত্ররা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সপ্তম ব্যাচের ক‌ম্পিউটার সা‌য়েন্স অ্যান্ড ই‌ঞ্জি‌নিয়া‌রিং বিভা‌গের ছাত্র মোহাম্মদ রাহাত বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গাড়িতে এসে আমি নগরীর আমতলার মোড়ে নেমে ব্যাটারিচালিত হলুদ অটোরিকশায় করে বাংলাবাজার মসজিদের মোড়ে নামি। চালককে ৫ টাকা ভাড়া দিলে তিনি ১০ টাকা দাবি করেন। তর্কাতর্কির একপর্যায়ে তিনি আমাকে গালি দেন। আমি তাকে থাপ্পড় দেই। তিনিও আমার কলার ধরেন। এসময় বাংলাবাজার এলাকার আরিফ নামে এক ছেলে কিছু না বুঝেশুনেই আমাকে মারধর শুরু করেন। প্রথম দফায় আমাকে মারধরের পর আরিফ ১৫ থেকে ১৬ জনের একটি দল নিয়ে আসেন আবারও মারতে। তখন বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এবং আমরা হামলাকারী আরিফ ও তার সহযোগীদের বিচারের দাবিতে সড়ক অবরোধ করি।’ শিক্ষার্থী সৈয়দ রা‌ফি বলেন, ‘রাহতের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আমরা সড়কে অবস্থান করেছি। আমরা চাই হামলাকারী সবাইকে পুলিশ গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবে।’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর ড. মাহফুজ আলম বলেন, ‘মারধরের শিকার ছাত্রকে আমরা থানায় লিখিত অভিযোগ দিতে বলেছি। বর্তমানে হামলাকারী যুবককে শনাক্তের চেষ্টা চলছে। শিক্ষার্থীদের বুঝিয়ে আমরা সড়ক থেকে স‌রি‌য়ে দি‌য়ে‌ছি।’ ব‌রিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছিলেন। সংবাদ পেয়ে আমরা এসে তাদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেছি যে হামলাকারীকে আইনের আওতায় আনা হবে। শিক্ষার্থীরা সড়ক থেকে উঠে গেছেন। বাংলাবাজার এলাকার যান চলাচল এখন স্বাভাবিক র‌য়ে‌ছে।’

সর্বশেষ :

লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক   লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার   ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি   হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে   যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি   উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি   পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি   ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার   বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার