প্রকাশিতঃ মার্চ ১৯, ২০২৫

হুমকির মুখে ইমামোগলুর তুরস্কের প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন


হুমকির মুখে ইমামোগলুর তুরস্কের প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন
উচ্চশিক্ষা কাউন্সিলের নিয়মাবলীতে অনিয়মের অভিযোগ তুলে মেয়র একরেম ইমামোগলুর ডিপ্লোমা বাতিল করেছে তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়। এতে করে হুমকির মুখে পড়ে গেছে আসন্ন ২০২৮ প্রেসিডেন্ট নির্বাচনে ইমামোগলুর প্রতিদ্বন্দ্বিতা করা। কেননা, তুরস্কের সংবিধান অনুসারে, প্রেসিডেন্ট প্রার্থীদের অবশ্যই উচ্চ শিক্ষার ডিগ্রি থাকতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে, ইস্তাম্বুলের মেয়রসহ ৩৮ জন ১৯৯০ সালে তাদের ব্যবস্থাপনা অনুষদের ইংরেজি-ভাষা প্রোগ্রামে অনিয়মিতভাবে স্থানান্তরিত হয়েছিল। এতে আরও বলা হয়েছে, অনিয়মের সঙ্গে জড়িত ১০ জনের স্থানান্তর বাতিল করা হয়েছে এবং ইমামোগলুসহ ২৮ জনের স্নাতকের ডিগ্রিতে স্পষ্ট ত্রুটি থাকার কারণে তা প্রত্যাহার এবং বাতিল করা হবে। ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের এমন পদক্ষেপকে ‘বেআইনি’ হিসেবে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন ইমামোগলু। সেই সঙ্গে তিনি আদালতে এই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘তারা [বিশ্ববিদ্যালয়] এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে না। এই কর্তৃত্ব কেবল ব্যবসায় প্রশাসন অনুষদের পরিচালনা পর্ষদের হাতে। ইতিহাস এবং ন্যায়বিচারের আগে যারা এই সিদ্ধান্ত নিয়েছে তাদের জবাবদিহি করতে হবে। ন্যায়বিচার, আইন এবং গণতন্ত্রের জন্য পিপাসু আমাদের জাতির অগ্রযাত্রা থামানো যাবে না।’ ইমামোগলুর দল রিপাবলিকান পিপলস পার্টির আইনপ্রণেতা মুরাত আমিরও এ সিদ্ধান্তে ক্ষুব্ধ। তিনি বলেছেন, ‘এই সিদ্ধান্ত আমাদের গণতন্ত্রের ওপর এক বিরাট আঘাত।’ এদিকে বিরোধী দল গুড পার্টির চেয়ারম্যান মুসাভাত দেরভিসোগলু বলেছেন, ‘ডিগ্রি বাতিলকরণ একজন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে নির্মূল করার বাইরের বিষয়।’ এই রায় আগামী ২০২৮ সালের নির্বাচনে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে চ্যালেঞ্জ জানানোর ক্ষেত্রে ইমামোগলুর পরিকল্পনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। কেননা, বিরোধী দল ইমামোগলুকে তাদের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচিত করার কয়েকদিনের মাথায় এমন সিদ্ধান্তটি এসেছে। তাছাড়া, তুরস্কের সংবিধান অনুসারে, প্রেসিডেন্ট প্রার্থীদের উচ্চ শিক্ষার ডিগ্রি থাকতে হবে।

সর্বশেষ :

লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক   লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার   ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি   হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে   যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি   উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি   পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি   ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার   বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার