প্রকাশিতঃ মার্চ ১২, ২০২৩

যে কারণে ইরানি দূত তলব করল আজারবাইজান


যে কারণে ইরানি দূত তলব করল আজারবাইজান
আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে। সেই সঙ্গে একটি প্রতিবাদপত্র ধরিয়ে দিয়েছে। ইরানের একটি সামরিক বিমান প্রতিবেশী দেশটির আকাশসীমা লঙ্ঘন করায় বাকুতে অবস্থিত দূতাবাস প্রধানকে তলব করা হয়। আজারবাইজানের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাক। বিবৃতিতে বলা হয়েছে- ‘আমরা ইরানের পক্ষ থেকে এ ধরনের উস্কানিমূলক পদক্ষেপ গ্রহণ করায় তীব্র নিন্দা জানাই। সেই সঙ্গে এর যথাযথ ব্যাখ্যা প্রদান এবং ভবিষ্যতে এ ধরনের সংঘাতমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানাই।’ প্রতিবেদনে বলা হয়েছে- বাকুতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সাইয়েদ আব্বাস মুসাভিকে ডেকে প্রতিবাদলিপি ধরিয়ে দেয় আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই সঙ্গে দেশটির আকাশসীমা লঙ্ঘনের যথাযথ কারণ ব্যাখ্যা এবং ভবিষ্যতে এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখা আহ্বান জানিয়েছে বাকু। বিবৃতিতে জানানো হয়, শনিবার একটি ইরানি সামরিক বিমান আজারবাইজান-ইরান সীমান্ত বরাবর আজারবাইজানের জাঙ্গিলান জেলার দিক থেকে বিলাসুভার জেলার আকাশসীমায় প্রবেশ করে এবং পরে বিরতিহীন ফ্লাইটটি আবার ফিরে আসে। এতে আরও বলা হয়, বিমানটি রাষ্ট্রীয় সীমান্ত থেকে ৩-৫ কিলোমিটার দূরত্বে এবং কিছু ক্ষেত্রে দুই দেশের সীমান্তের উপর দিয়ে উড়েছে।

সর্বশেষ :

লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক   লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার   ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি   হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে   যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি   উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি   পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি   ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার   বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার