প্রকাশিতঃ ফেব্রুয়ারি ১১, ২০২৬

হলুদের সঙ্গে কোন উপাদান মিশিয়ে খাওয়া উপকারী


হলুদের সঙ্গে কোন উপাদান মিশিয়ে খাওয়া উপকারী

অনেকেই প্রতিদিন সকালে কাঁচা হলুদ খান। কেউ আবার হলুদের গুঁড়া খান। পেটের সমস্যা দূর করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলুদের জুড়ি নেই। অনেকেরই অভিযোগ হলুদ খাওয়ার পরেও উপকারিতা পাচ্ছেন না। সেক্ষেত্রে কীভাবে হলুদ খাওয়া উপকারী হবে?

কারকিউমিনে ভরপুর হলুদ
হলুদের মধ্যে কারকিউমিন যৌগ রয়েছে, যার মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আছে। বিপাক ক্রিয়া উন্নত করতে সাহায্য করে হলুদ। তবে সঠিক উপায়ে হলুদ না খেলে কোনও উপকারিতা পাওয়া যায় না। হলুদে যে পরিমাণ কারকিউমিন রয়েছে, যার মাত্র ১ শতাংশ আমাদের শরীর শোষণ করতে পারে। তাই উপকারিতাও মেলে না ঠিক ভাবে।

শুধু হলুদ খেলে গুণ মিলবে না
অনেকেরই হওয়া জানা নেই, কাঁচা হলুদ খান বা গুঁড়ো হলুদ, তার সঙ্গে গোলমরিচ খাওয়া জরুরি। গোলমরিচের মধ্যে পাইপেরিন নামের একটি যৌগ রয়েছে। এই যৌগটি কারকিউমিন শোষণের ক্ষমতা বাড়িয়ে দেয়। ভারতীয় পুষ্টিবিদ ডা. পূজা রেড্ডি তার ইনস্টাগ্রামে জানিয়েছেন, হলুদের সঙ্গে গোলমরিচ খেলে হলুদের কার্যকারিতা বাড়ে। গোলমরিচ কারকিউমিন শোষণের ক্ষমতা প্রায় ২ হাজার গুণ বাড়িয়ে দেয়।

ফ্যাটও রাখতে পারেন হলুদের সঙ্গে
কারকিউমিন ফ্যাট দ্রবণীয়। পানির বদলে ফ্যাটজাতীয় উপাদানের সঙ্গে তাড়াতাড়ি মিশে যায়। তাই হলুদের সঙ্গে ঘি খেতে পারেন। এটিও হলুদের মতোই স্বাস্থ্যকর।

কী ভাবে খাবেন
পুষ্টিবিদ ডা. পূজা রেডিড হলুদ, গোলমরিচ ও ঘি একসঙ্গে খাওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি জানান, এই তিনটি উপাদান স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এই তিনের এই সংমিশ্রণ প্রদাহের সঙ্গে লড়াই করতে সাহায্য করে। পাশাপাশি ত্বকের স্বাস্থ্য উন্নত করে। এক চামচ ঘিয়ের সঙ্গে এক চিমটে হলুদ গুঁড়ো ও গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খেতে পারেন।

সর্বশেষ :

নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা   নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা   পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩   তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার   মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা   সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি   শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”   হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ   যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ