প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৪, ২০২৬

রাত-বিরাতে ছাত্রকে ‘কাছে পেতে’ জীনের ভয় দেখাতেন মুহতামিম, অতঃপর…


রাত-বিরাতে ছাত্রকে ‘কাছে পেতে’ জীনের ভয় দেখাতেন মুহতামিম, অতঃপর…
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় এক মাদ্রাসাছাত্রকে (১২) ধর্ষণের অভিযোগে ওই মাদ্রাসার মুহতামিম (অধ্যক্ষ) মো. বোরহান উদ্দিনকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ১৩ই সেপ্টেম্বর, রোববার দুপুরে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার এ ঘটনায় ওই শিশুটির বাবা বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় একটি মামলা করেন। এরই মধ্যে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, ভুক্তভোগী ওই মাদ্রাসাছাত্রকে ধর্ষণের উদ্দেশ্যে তার শিক্ষক রাত-বিরাতে জীনের ভয় দেখিয়ে নিজের কক্ষে নিতেন, তারপর ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ভেদরগঞ্জ থানায় মামলা দায়ের করা হলে পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার আসামি শিক্ষক বোরহান উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। বোরহান উদ্দিন গোপালগঞ্জের কোটালীপাড়া থানার বাসিন্দা এবং বর্তমানে ভেদরগঞ্জ উপজেলার কাইচকুড়ি এলাকায় একটি নূরানী হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ভেদেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদ্রাসাছাত্রকে ধর্ষণের ঘটনা একটি মামলা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে আমরা গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছি। মামলাটি তদন্তাধীন রয়েছে।

সর্বশেষ :

‘ফোন ধরিস না কেন?’—ব্রাহ্মণবাড়িয়ায় রেলের টিকিট কাউন্টারে যুবদল নেতার হামলা, ভোগান্তিতে যাত্রীরা   ‘ফোন ধরিস না কেন?’—ব্রাহ্মণবাড়িয়ায় রেলের টিকিট কাউন্টারে যুবদল নেতার হামলা, ভোগান্তিতে যাত্রীরা নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা   নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা ৭ মাসে ১৫ হাজার শিশু নিখোঁজ || নিখোঁজ শিশুর অঙ্গ পাচার, ৭ মাস পর মাহফিলে ভিক্ষা করতে এসে বাবার সঙ্গে দেখা   ৭ মাসে ১৫ হাজার শিশু নিখোঁজ || নিখোঁজ শিশুর অঙ্গ পাচার, ৭ মাস পর মাহফিলে ভিক্ষা করতে এসে বাবার সঙ্গে দেখা তিন মাসে ব্যাংকে কোটির বেশি টাকার হিসাব বেড়েছে ৫ হাজার   তিন মাসে ব্যাংকে কোটির বেশি টাকার হিসাব বেড়েছে ৫ হাজার ডাকসুর দেয়ালে বঙ্গবন্ধুকে সরিয়ে জিন্নাহর ছবি প্রদর্শন: ছাত্র মৈত্রীর ক্ষোভ   ডাকসুর দেয়ালে বঙ্গবন্ধুকে সরিয়ে জিন্নাহর ছবি প্রদর্শন: ছাত্র মৈত্রীর ক্ষোভ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে এলো আরও ৪৭ লাখ লিটার ডিজেল   ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে এলো আরও ৪৭ লাখ লিটার ডিজেল ‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’ স্লোগানে চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ   ‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’ স্লোগানে চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ রায় বহাল, ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতেই হবে   রায় বহাল, ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতেই হবে