প্রকাশিতঃ জুলাই ১৮, ২০২৪

শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, আলোচনায় সমাধান মিলবে: আরেফিন সিদ্দিক


শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, আলোচনায় সমাধান মিলবে: আরেফিন সিদ্দিক
কোটা সংস্কারের দাবি যৌক্তিক বলে মন্তব্য করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আরেফিন সিদ্দিক। তিনি বলেছেন, আলোচনার মাধ্যমে এর সুষ্ঠু সমাধান বেরিয়ে আসবে বলে আমি মনে করি। সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান করা হয়েছে। শিক্ষার্থীরা আলোচনা শুরু করলে একটা সমাধান বেরিয়ে আসবে। কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর পক্ষে আইনমন্ত্রী ব্রিফ করার পর দেওয়া এক প্রতিক্রিয়ায় আরেফিন সিদ্দিক এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ভিসি বলেন, কোটা সংস্কারের দাবি যৌক্তিক। আমি শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত। ১৯৭২ সাল থেকেই এদেশে কোটার প্রচলন রয়েছে। পৃথিবীর বহু দেশে কোটা ব্যবস্থা আছে। তবে ওইসব দেশে কোটাপদ্ধতির সংস্কারও হয়েছে। বাংলাদেশেও কোটা পদ্ধতির একটা যৌক্তিক সংস্কার আনা এখন সময়ের দাবি। সরকারি চাকরিতে এদেশে ৫৬ শতাংশ কোটার ব্যবস্থা রয়েছে। এটা পুনর্মূল্যায়ন জরুরি। কোটার একটা যৌক্তিক হার নির্ধারণ করতে হবে এবং পাঁচ বছর পর পর সেটি মূল্যায়ন করতে হবে। তবেই বৈষম্য দূর হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও মেধাবীদের সঠিক মূল্যায়ন হবে।

সর্বশেষ :

লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক   লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার   ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি   হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে   যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি   উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি   পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি   ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার   বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার