প্রকাশিতঃ ফেব্রুয়ারি ২২, ২০২৩

হাথুরুর রসিকতা, ‘হেডমাস্টার’ এখন বুড়ো


হাথুরুর রসিকতা, ‘হেডমাস্টার’ এখন বুড়ো
প্রথম মেয়াদে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচ হিসেবে সাফল্য পেয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। তবু সিনিয়র ক্রিকেটাররা তাকে ‘তাড়াতে’ উঠে পড়ে লেগেছিল বলেও শোনা যায়। কারণ কোচ হিসেবে তিনি নাকি ‘হেডমাস্টার’ সুলভ আচরণ করতেন। দল নির্বাচনে যেমন ভূমিকা রাখতেন তেমনি ক্রিকেটারদের ওপরও নিজের কর্তৃত্ব বজায় রাখতেন। তবে কোচ হিসেবে তিনি ছিলেন পরিকল্পনার মানুষ। সেজন্যই সিনিয়রদের ‘সুপারিশে’ আবার জাতীয় দলের হেড কোচ করে আনা হয়েছে সাবেক লঙ্কান এই ক্রিকেটারকে। ইংল্যান্ড সিরিজের আগে দায়িত্ব বুঝে নিতে সোমবার রাতে ঢাকা পৌঁছান তিনি। মঙ্গলবার মিরপুরে এসে ক্রিকেটার, কোচিং স্টাফ, নির্বাচক প্যানেল ও বোর্ড মেম্বারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার প্রথমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে অনুমিতভাবে নানান প্রশ্ন ধেয়ে আসে তার দিকে। এবার তার কোচিং স্টাইল কেমন হবে। নিজেকে বদলাবেন কিনা এমন প্রশ্নে হাথুরু রসিকতা করে বলেন, এখন তিনি আগের চেয়ে বুড়ো, ‘যদি বলেন তাহলে এবার কোচিং স্টাইলে পরিবর্তন আনবো। আমি বলবো যে, এবার আমি কিছুটা বুড়ো হয়েছি (হাসি)।’ আন্তর্জাতিক দলের কোচ হিসেবে বাংলাদেশ দিয়েই কাজ শুরু করেন হাথুরু। এরপর শ্রীলঙ্কা জাতীয় দলের হেড কোচের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশে ফেরার বিষয়ে তিনি বলেন, এবার তিনি অভিজ্ঞ, ‘প্রথমবারের সঙ্গে তুলনা করলে বলবো, এবার আমি অভিজ্ঞ। বাংলাদেশ ক্রিকেটকে এখন আগের থেকে ভালো জানি। তবে শুধু আমি নই, স্থানীয় কোচদেরও ভূমিকা আছে। তারা অনেক বছর ধরে ভালো করছেন।’ বাংলাদেশ আগামী ১ মার্চ থেকে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে। এরপর আছে তিন ম্যাচের টি-২০ সিরিজ। ইংলিশদের বিপক্ষে সিরিজে দলের খেলোয়াড়দের তিনি পর্যবেক্ষণ করবেন এবং ওই অনুযায়ী, ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের জন্য পরিকল্পনা সাজাবেন বলে উল্লেখ করেছেন হাথুরু। তিনি জানান, ভারতে বিশ্বকাপ হওয়ায় বাংলাদেশের ভালো করার সুযোগ আছে। তবে কোন লক্ষ্য নির্ধারণ করতে চান না তিনি।

সর্বশেষ :

লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক   লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার   ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি   হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে   যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি   উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি   পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি   ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার   বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার