প্রকাশিতঃ নভেম্বর ৯, ২০২৪

তানজিদকে হারিয়ে ধীরপায়ে এগোচ্ছে বাংলাদেশ


তানজিদকে হারিয়ে ধীরপায়ে এগোচ্ছে বাংলাদেশ
সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। আগের ম্যাচের ব্যাটিং ধসের পর বাংলাদেশের ব্যাটারদের মধ্যে কিছুটা দেখেশুনে খেলার প্রবণতা দেখা গেছে। যদিও নবম ওভারে মোহাম্মদ নবীকে একটি করে চার ও ছক্কা হাঁকিয়ে খোলস ছেড়ে বের হওয়ার ইঙ্গিত দিয়েছেন সৌম্য সরকার। ওপেনার তানজিদ হাসান তামিম আগেই ফিরেছেন। চতুর্থ ওভারে প্রথম ম্যাচে আফগানিস্তানের জয়ের নায়ক স্পিনার গাজানফারের বল তেড়েফুঁড়ে খেলতে গিয়ে মোহাম্মদ নবীকে ক্যাচ দিয়েছেন তিনি। ফেরার আগে ১৭ বলে ৩ চার, ১ ছক্কায় ২২ রান করেছিলেন এই ওপেনার। এরপর তিনে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে ধীরপায়ে এগোচ্ছেন সৌম্য। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের দ্বিতীয় উইকেট জুটিতে এসেছে ৩১ রান। আর দলীয় সংগ্রহ ১০ ওভারে ১ উইকেটে ৫৯ রান। প্রসঙ্গত, তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানদের কাছে ৯২ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশের জন্য দ্বিতীয় ওয়ানডে তাই এখন বাঁচামরার লড়াই।

সর্বশেষ :

‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী   ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস   বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি   হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত   রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের   ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত   রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব   হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’   ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’