প্রকাশিতঃ নভেম্বর ২৮, ২০২৪

নবীনগর জিনদপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত


নবীনগর জিনদপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
\"খেলাই শক্তি, খেলায় বল, মাদক ছেড়ে ফুটবল\"—এই স্লোগানকে সামনে রেখে জিনদপুর ইউনিয়নে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বৃহস্পতিবার বিকেলে জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টটি যুবসমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আবু কালাম আজাদ। সভাপতিত্ব করেন জিনদপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হাফেজ মিঞা। খেলার উদ্বোধন করেন ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার বশির আহমেদ। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে \"মায়ের দোয়া স্টার ক্লাব\" ও \"বিসমিল্লাহ স্টার ভয়েস ক্লাব।\" বিসমিল্লাহ স্টার ভয়েস ক্লাব ২-১ গোলের ব্যবধানে মায়ের দোয়া স্টার ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলকে ৪২ ইঞ্চি রঙিন টিভি এবং পরাজিত দলকে ৩২ ইঞ্চি রঙিন টিভি পুরস্কার প্রদান করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, \"নিয়মিত খেলাধুলাই যুবসমাজকে মাদক ও মোবাইল গেমসের আসক্তি থেকে দূরে রাখতে পারে। খেলার মাধ্যমে শরীর-মন সুস্থ থাকে এবং জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করা সম্ভব।\" এ আয়োজনে স্থানীয় যুবদল ও সমাজসেবকরা সার্বিক সহযোগিতা করেন।

সর্বশেষ :

‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী   ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস   বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি   হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত   রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের   ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত   রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব   হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’   ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’