প্রকাশিতঃ ডিসেম্বর ২৪, ২০২৪

গর্ত খুঁড়ে ‘নারীর’ মরদেহ পোড়াচ্ছিলেন যুবলীগ নেতার ছেলে


গর্ত খুঁড়ে ‘নারীর’ মরদেহ পোড়াচ্ছিলেন যুবলীগ নেতার ছেলে
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় গর্ত খুঁড়ে তার মধ্যে রেখে একজনকে পুড়িয়ে ফেলা হয়েছে। তার দেহের অধিকাংশই পুড়ে গেছে। মরদেহের হাতে চুড়ি থাকায় দেহটি কোনো ‘নারীর’ বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার সকালে উপজেলার গাজীর বাজার এলাকায় এ ঘটনায় পুলিশ ফারহান রনি (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। ওই যুবক উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভুঁইয়ার ছেলে। সে এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত বলে জানান স্থানীয়রা। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার গাজীর বাজার এলাকার এনামুল ও রোমান নামে দুইজনের বাড়ি থেকে রাজহাঁস চুরি হয়। সকাল সাতটার দিকে হাঁস খুঁজতে গিয়ে শাহনেওয়াজ ভুঁইয়ার জমিতে পরিত্যক্ত টিনের ভাঙা ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন তারা। এসময় এনামুল ও রোমান জিজ্ঞাসা করলে সেখানে থাকা রনি জানায় সে পাতা পোড়াচ্ছে। এ কথায় বিশ্বাস না হলে এনামুল, রোমান এবং তাদের চাচাতো ভাই উবায়দুল ঘরের ভেতরে কী হচ্ছে তা দেখতে চায়। এ সময় ফারহান ক্ষুব্ধ হয়ে তাদেরকে মারার হুমকি দেয়। এতে সন্দেহ হলে গ্রামের অন্যরা ওই পরিত্যক্ত ঘরে গিয়ে গর্তে পুড়তে থাকা মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে তারা মরদেহটি বের করে এবং রনিকে আটক করে। এ বিষয়ে আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলাম জানান, একজনকে পুড়িয়ে ফেলা হয়েছে। তার দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। নিহতের নাম পরিচয় শনাক্তে সিআইডি ও পিবিআইকে খবর দেওয়া হয়েছে। তবে নিহত নারী বলে জানিয়েছেন ওসি শাহীনূর ইসলাম। তার বয়স ৫০ বছর।

সর্বশেষ :

নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা   নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা   পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩   তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার   মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা   সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি   শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”   হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ   যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ