প্রকাশিতঃ ফেব্রুয়ারি ৩, ২০২৩

আমিরাতে রাঙ্গুনিয়া সমিতির উদ্যোগে গণসংবর্ধনা


আমিরাতে রাঙ্গুনিয়া সমিতির উদ্যোগে গণসংবর্ধনা
সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ২৪ জানুয়ারি দুবাইয়ের আল নাখিল এরিয়ায় আফ্রিকানা হোটেলের বলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে দুবাই, আবুধাবি, শারজা, আজমান, রাসুল আল খাইমা, ফুজিরাসহ প্রতিটি প্রদেশ থেকে প্রায় দুই শতাধিক রাঙ্গুনিয়া প্রবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলানা ফজলুল কবির চৌধুরী। যৌথ সঞ্চালনায় ছিলেন আবু চৌধুরী ও মোহাম্মদ ফয়েজ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সহ-সভাপতি ও ইউএই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আইয়ুব আলী বাবুল। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইউনুচ ও রাঙ্গুনিয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নাসের উদ্দিন রিয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএই আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রবাসী সমিতির সহ-সভাপতি ও নাখিল এরিয়ার গাউসিয়া কমিটির সভাপতি মো. উসমান গণি। এতে আরও উপস্থিত ছিলেন- রফিকুল ইসলাম শিমুল, মো. মিজান, মো. নাসিম উদ্দিন আকাশ, মো. আবু বক্কর সিদ্দিক, মো. তৌহিদ, মো. জামাল উদ্দিন জীবন, মো. রহমত উল্লাহ, মো. পারভেজ, মো. তারেক, মো. মোজাম্মেল, মো. আশরাফুল হাসান রকি, মো. আরিফ, মো. আজগর, মো. ইলিয়াস, মো. মাসুম, মো. আকতার হোসেন, মো. ইমরান প্রমুখ।

সর্বশেষ :

‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক   ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত   নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি   ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর   ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ?   কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার   আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে   জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি   জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি