প্রকাশিতঃ মার্চ ১২, ২০২৩

ইরান-সৌদি সম্পর্ক মার্কিন-ইসরাইলি পরিকল্পনা ভণ্ডুল করবে: হিজবুল্লাহ


ইরান-সৌদি সম্পর্ক মার্কিন-ইসরাইলি পরিকল্পনা ভণ্ডুল করবে: হিজবুল্লাহ
ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের যে চুক্তি হয়েছে তাকে মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরাইলি পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে মারাত্মক আঘাত বলে মন্তব্য করেছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। শনিবার হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাঈম কাসেম নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন। চীনের রাজধানী বেইজিংয়ে চার দিন ধরে আলোচনা শেষে সম্প্রতি তেহরান ও রিয়াদ নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন এবং পরস্পরের দেশে রাষ্ট্রদূত পাঠাতে সম্মত হয়। আরবি ভাষায় দেওয়া পোস্টে নাঈম কাসেম আরও লিখেছেন, ইরান-সৌদি সম্পর্ক পুনঃস্থাপন মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা, নিরাপত্তা ও অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। সেই সঙ্গে ইরান ও সৌদি নাগরিকদের পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের জনগণও এই সম্পর্ক থেকে উপকৃত হবে। ২০১৬ সালের জানুয়ারি মাসে সৌদি আরবের প্রখ্যাত শিয়া আলেম শেখ নিমর বাকির আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করে রিয়াদ। এ ঘটনায় ইরানের সাধারণ জনগণ প্রচণ্ড ক্ষুব্ধ হয় এবং উত্তেজিত জনতা তেহরানস্থ সৌদি দূতাবাস ও মাশহাদ শহরে অবস্থিত সৌদি কনস্যুলেটে হামলা চালায়। ওই ঘটনার জের ধরে সৌদি আরব তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। ২০২১ সালের এপ্রিল থেকে ইরাকের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের মধ্যে পাঁচ দফা বৈঠক হলেও তা থেকে সুনির্দিষ্ট ফল বের হয়ে আসেনি। শেষ পর্যন্ত চীনের মধ্যস্থতায় হঠাৎ করেই তেহরান ও রিয়াদের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। ওয়াশিংটনকে পাশ কাটিয়ে এ চুক্তি স্বাক্ষরের ঘটনা ছিল মধ্যপ্রাচ্যে নিজের স্থায়ী প্রভাব ধরে রাখার স্বপ্নদ্রষ্টা ও সৌদি আরবের প্রধান পৃষ্ঠপোষক আমেরিকার জন্য একটি মারাত্মক চপেটাঘাত।

সর্বশেষ :

‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক   ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত   নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি   ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর   ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ?   কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার   আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে   জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি   জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি