প্রকাশিতঃ ফেব্রুয়ারি ৮, ২০২৩

কুষ্টিয়া খোকসা থানার আয়োজনে বিট ও কমিউনিটি সভা অনুষ্ঠিত


কুষ্টিয়া খোকসা থানার আয়োজনে বিট ও কমিউনিটি সভা অনুষ্ঠিত
বুধবার (৮ ফেব্রুয়ারি ২০২৩) সকাল ১১ টা ৩০ মিনিটে কুষ্টিয়া জেলার খোকসা থানার আয়োজনে থানা প্রাঙ্গনে বিট ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ খাইরুল আলম। এ সময় পুলিশ সুপার মোঃ খাইরুল আলম বলেন, বিট ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম। পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যকর করতে বিট ও কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে। এ ছাড়াও বিট ও কমিউনিটি পুলিশিং কার্যকর করার ফলে জঙ্গি, সন্ত্রাসী ও নাশকতা নির্মূলসহ এলাকার সকল ধরনের অপরাধ ও অপরাধীদের গতি-বিধি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে এবং পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। এর ফলে পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধের রহস্য উৎঘাটন করা সহজ হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন খোকসা থানা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বাবুল আক্তার, ও আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল,খোকসা উপজেলা সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, আরিফুর রহমান তশোর সহ খোকসা থানাধীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বর বৃন্দ, খোকসা পৌরসভার কাউন্সিলর বৃন্দ এবং ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন খোকসা থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান।

সর্বশেষ :

‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক   ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত   নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি   ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর   ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ?   কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার   আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে   জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি   জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি