প্রকাশিতঃ ফেব্রুয়ারি ১৯, ২০২৩

খালেদা জিয়া রাজনীতি করলে সরকার হস্তক্ষেপ করবে না


খালেদা জিয়া রাজনীতি করলে সরকার হস্তক্ষেপ করবে না
বিএনপি চেয়াপারসন খালেদা জিয়ার রাজনৈতিক স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, অসুস্থতার কারণে দুটো শর্ত দিয়ে খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়েছে। তিনি রাজনীতি করতে পারবেন না বা রাজনীতি বন্ধ রাখতে হবে সেরকম কোনো শর্ত ছিল না। তবে খালেদা জিয়া রাজনীতি করবেন কিনা সেটি তার একান্ত ব্যক্তিগত বিষয়। তার রাজনৈতিক স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করবে না। আগামী নির্বাচনে খালেদা জিয়া অংশ নিতে পারবেন কিনা এমন প্রশ্নে আনিসুল হক বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া অংশগ্রহণ করতে পারবেন না। কারণ, দুই বছরের দণ্ডপ্রাপ্ত যেকোনো ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সেটা সংবিধানে বলা আছে। এটা নতুন করে বলতে হবে না। সম্প্রতি আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম দাবি করেছিলেন, খালেদা জিয়া রাজনীতি করবেন না, এই মুচলেকা রয়েছে।

সর্বশেষ :

‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক   ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত   নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি   ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর   ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ?   কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার   আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে   জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি   জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি