প্রকাশিতঃ মার্চ ৩, ২০২৩

‘জাতীয় পার্টি কারোর ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হতে চায় না’


‘জাতীয় পার্টি কারোর ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হতে চায় না’
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘সারাদেশের মানুষ বিএনপি এবং আওয়ামী লীগের ওপর অসন্তুষ্ট। মানুষ মন থেকে দল দুটিকে চায় না। আগামীতে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করতে চায়। আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দেবে। জাতীয় পার্টি আর কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হতে চায় না। ’ শুক্রবার (৩ মার্চ) সকালে খুলনা জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। নগরীর ডাকবাংলো মোড়ে এই সম্মেলন হয়। জাপা মহাসচিব বলেন, ‘গত ৪টি নির্বাচনে আমরা আওয়ামী লীগকে সাহায্য করেছি। আমরা ভেবেছিলাম আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের দল, বঙ্গবন্ধুর দল। বিএনপিকে সমর্থন না করে আওয়ামী লীগকে সমর্থন করলে তারা সুশাসন কায়েম করবে, দুর্নীতি বন্ধ করবে, মানুষের কল্যাণ করবে, লুটপাট করবে না। কিন্তু আমরা খুবই আশাহত হয়েছি।’ নির্বাচন পদ্ধতির পরিবর্তন চান জানিয়ে তিনি আরও বলেন, বর্তমানে নির্বাচনী পদ্ধতিটা ভুল। আমরা চাই আনুপাতিক হারে নির্বাচন, যে নির্বাচনে প্রার্থী থাকবে না। মার্কা থাকবে। মার্কায় ভোট কাস্টিং হবে। যে দল যত পার্সেন্ট ভোট পাবে, সে দল থেকে ততো পার্সেন্ট সংসদ সদস্য হবে। নেপালে ৫০ শতাংশ নির্বাচন এই আনুপাতিক হারে হয়ে থাকে।’ জাপা মহাসচিব আরও বলেন, ‘নেপাল পারলে আমরা পারব না কেন? তবে বড় দু’টি দল চায় না। তারা চায় একা একা নির্বাচন করতে হবে। আমরা ক্ষমতায় গেলে প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করব। ঢাকাকেন্দ্রিক প্রশাসনকে আমরা বিকেন্দ্রীকরণ করব। কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করব।’ সম্মেলনের উদ্বোধন করেন জাপার প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা সাহিদুর রহমান টেপা। প্রধান বক্তা ছিলেন জাপা’র প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়। বিশেষ অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও জাপা’র প্রেসিডিয়াম সদস্য সৈয়দ দিদার বখত, মোস্তফা আল মাহমুদ, চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদার, উপদেষ্টা নাজনীন সুলতানা, জহিরুল হক জহির, ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম সরু। সভাপতিত্ব করেন জেলা জাপা’র সভাপতি শফিকুল ইসলাম মধু। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জাপা’র সাধারণ সম্পাদক এম হাদিউজ্জাামান। সম্মেলনে বর্তমান সভাপতি শফিকুল ইসলাম মধু এবং সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামানকে পুনরায় নির্বাচিত হন।

সর্বশেষ :

তৃতীয় দফায় বাড়ল শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা   তৃতীয় দফায় বাড়ল শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা বাংলাদেশি জঙ্গিগোষ্ঠীর ‘স্লিপার সেল’ খুঁজতে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সকাল থেকে এনআইএ-র অভিযান   বাংলাদেশি জঙ্গিগোষ্ঠীর ‘স্লিপার সেল’ খুঁজতে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সকাল থেকে এনআইএ-র অভিযান গার্ডিয়ানের প্রতিবেদনে বাংলাদেশের জ্বালানি সংকট ও খাদ্য নিরাপত্তাহীনতাঃ “থলে ভরা টাকা খরচ করেও থালা ভরে না”   গার্ডিয়ানের প্রতিবেদনে বাংলাদেশের জ্বালানি সংকট ও খাদ্য নিরাপত্তাহীনতাঃ “থলে ভরা টাকা খরচ করেও থালা ভরে না” আন্তর্জাতিক সন্ত্রাস পর্যবেক্ষণে আবারও আলোচনায় বাংলাদেশ-সংশ্লিষ্ট জঙ্গি যোগসূত্র   আন্তর্জাতিক সন্ত্রাস পর্যবেক্ষণে আবারও আলোচনায় বাংলাদেশ-সংশ্লিষ্ট জঙ্গি যোগসূত্র রাজনৈতিক বিরোধের জেরে মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে বন্ধুরা   রাজনৈতিক বিরোধের জেরে মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে বন্ধুরা রাফিনহা ও ভিনিসিউসের গোল: অস্ট্রেলিয়াকে ৪-২ ব্যবধানে হারাল ব্রাজিল   রাফিনহা ও ভিনিসিউসের গোল: অস্ট্রেলিয়াকে ৪-২ ব্যবধানে হারাল ব্রাজিল মাত্র ১১ বছরেই কনিষ্ঠতম নারী গ্র্যান্ডমাস্টার বোধনা   মাত্র ১১ বছরেই কনিষ্ঠতম নারী গ্র্যান্ডমাস্টার বোধনা “অসমাপ্ত আত্মজীবনী” বিক্রিতে বাধার প্রতিবাদে মুক্তিযুদ্ধের প্রায় ৩০০ বইয়ের পিডিএফ উন্মুক্ত করলো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা   “অসমাপ্ত আত্মজীবনী” বিক্রিতে বাধার প্রতিবাদে মুক্তিযুদ্ধের প্রায় ৩০০ বইয়ের পিডিএফ উন্মুক্ত করলো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা