প্রকাশিতঃ সেপ্টেম্বর ১১, ২০২৪

টেলর সুইফটকে ‘মূল্য দিতে হবে’ কেন বললেন ট্রাম্প?


টেলর সুইফটকে ‘মূল্য দিতে হবে’ কেন বললেন ট্রাম্প?
বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং প্রভাবশালী পপ তারকা টেলর সুইফট। সম্প্রতি প্রকাশ্যে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট নির্বাচনে সমর্থন জানিয়েছেন। মঙ্গলবার তিনি এক ইনস্টাগ্রাম পোস্টে বলেন, হ্যারিস একজন ‘দক্ষ ও স্থির নেতৃত্বের অধিকারী’ এবং তিনি কমলা হ্যারিস ও তার রানিংমেট টিম ওয়ালজকেই ভোট দেবেন। সুইফটের এ সমর্থন জানানোর পরই বুধবার প্রতিক্রিয়া জানান রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এদিন ফক্স নিউজে নিজের প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্প বলেন, ‘আমি কখনোই টেলর সুইফটের ভক্ত ছিলাম না... তিনি খুবই উদারপন্থি। তিনি সবসময় একজন ডেমোক্রেটকেই সমর্থন করেন এবং তাকে এর জন্য সম্ভবত মূল্য দিতে হবে’। এদিকে মার্কিন পপ তারকার এমন পদক্ষেপ তার ভক্তদের মধ্যে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষ করে অনেকেই এখন ‘সুইফটিজ ফর কমলা’ নামক একটি প্রচারণা শুরু করেছে। যদিও সুইফট অতীতে নির্বাচনী বিষয়ে অনেকটা নিরবই ছিলেন। তবে তিনি এবার এআই-জেনারেটেড ভুয়া ছবি দেখে উদ্বিগ্ন হন এবং নিজের অবস্থান পরিষ্কার করার সিদ্ধান্ত নেন। সুইফট বলেন, ‘আমি বিশ্বাস করি যে, আমরা এ দেশে আরও অনেক কিছু অর্জন করতে পারি, যদি আমাদের নেতৃত্ব হয় স্থিতিশীল এবং বিশৃঙ্খলামুক্ত’। সেই সঙ্গে ভোটের আগে তিনি তার ভক্তদের পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণা করতেও উৎসাহিত করেন এবং জানান, ‘গবেষণাও আপনার এবং সিদ্ধান্তও আপনার’। সুইফট এ সময় বিশেষভাবে হ্যারিসের রানিংমেট মিনেসোটার গভর্নর টিম ওয়ালজের প্রশংসা করেন, যিনি এলজিবিটিকিউ অধিকার, নারীর অধিকার এবং আইভিএফ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। টেলর সুইফট এর আগেও রাজনৈতিক বিষয়ে প্রকাশ্যে কথা বলেছেন। তিনি ২০২০ সালে জো বাইডেনকে সমর্থন জানান এবং এলজিবিটিকিউ+ অধিকার নিয়ে তার গানের মাধ্যমে বার্তা দেন। সূত্র: এনডিটিভি

সর্বশেষ :

‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক   ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত   নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি   ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর   ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ?   কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার   আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে   জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি   জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি