প্রকাশিতঃ নভেম্বর ১, ২০২৪

দীঘি-শাওনের বিয়ে দেখাতে আর কোনো বাধা নেই


দীঘি-শাওনের বিয়ে দেখাতে আর কোনো বাধা নেই
অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি ও অভিনেতা সৈয়দ জামান শাওন।শিগগিরই এই দুই তারকার এক জাঁকজমক বিয়ের আসর দেখতে যাচ্ছে দর্শকেরা।তাদের এই বিয়ের আয়োজনটি কোনো কমিউনিটি সেন্টার বা বাসা-বাড়িতে নয়, বসবে সিনেমা হলে (প্রেক্ষাগৃহ)! জানা গেছে, বিয়ের আয়োজনটিতে ভিন্নতা থাকায় এটি দেখাতে আয়োজকদের বেশ কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে।এ জন্য নিতে হয়েছে অনুমতি।কারণ, অভিনেত্রী দীঘির এই বিয়ে হবে প্রেক্ষাগৃহের বড় পর্দায়।‘থার্টি ফোর- টোয়েন্টি ফোর- থার্টি সিক্স’ নামের একটি সিনেমায়। সিনেমাটি গত ৩০ অক্টোবর চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে অনুমতিপত্র পেয়েছে। ফলে দীঘি-শাওনের বিয়ে দেখাতে আর কোনো বাধা থাকছে না। অনুমতিপত্রে উল্লেখ করা হয়েছে, কোনো দৃশ্য কাটা ছাড়াই সার্টিফিকেশন বোর্ডের ‘ইউ’ (ইউনিভার্সাল) গ্রেড পেয়েছে ‘থার্টি ফোর- টোয়েন্টি ফোর- থার্টি সিক্স’। অর্থাৎ সিনেমাটি সব বয়সি দর্শকরা দেখতে পাবেন। এদিকে সিনেমার মুক্তির তারিখ চূড়ান্ত না হলেও ‘ইউ’ গ্রেডের সার্টিফিকেট হাতে পেয়ে উচ্ছ্বসিত সিনেমাটির শিল্পী-কলাকুশলীরা। সিনেমাটিতে প্রিয়ন্তীর চরিত্রে অভিনয় করেছেন দীঘি। সিনেমার সেই গল্পে থাকছে মূল চরিত্র প্রিয়ন্তীর বিয়ে। দীঘি ও শাওন ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন কারিনা কায়সার, গোলাম কিবরিয়া তানভীর, মানস বন্দ্যোপাধ্যায়, মিলি বাশার, শহীদুল আলম সাচ্চু, আবু হুরায়রা তানভীর, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী প্রমুখ।

সর্বশেষ :

‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক   ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত   নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি   ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর   ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ?   কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার   আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে   জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি   জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি