নেত্রকোনায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপির শীর্ষ নেতারা সক্রিয়


নেত্রকোনায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপির শীর্ষ নেতারা সক্রিয়
নেত্রকোনায় ৫ আগস্ট শেখ হাসিনা ছাত্র-জনতার আন্দোলনে দেশ থেকে পালিয়ে যাবার পর থেকে জেলায় বিএনপির শীর্ষ নেতারা ফের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছেন। তৃনমুল পর্যায়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সঙ্গে বিএনপি নেতাদের নিয়মিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। বিগত আওয়ামীলীগ সরকারের সময়ে দায়েরকৃত গায়েবী মামলা মোকাবেলার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনগনের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে তৃনমূলে সভা, সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন কমিশন শপথ নেয়ায় জেলার ৫টি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নিয়ে তৃনমূল নেতাকর্মীদের মধ্যে নানান আলোচনা শোনা যাচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনা-১, দূর্গাপুর-কলমাকান্দা আসনে বিএনপির নমিনী স্পেশাল এ্যাসিস্ট্যান্ট টু দ্যা চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স এডভাইজারি কমিািটর সম্মানিত সদস্য কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, দূর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ড. মো. হামিদুর রহমান রাশেদ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, নেত্রকোনা-২, সদর-বারহাট্রা আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির আহবায়ক বিএনপির নমিনী অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানি, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ড. আরিফা জেসমিন নাহীন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ডা. দেলোয়ার হোসেন টিটো, নেত্রকোনা-৩, আটপাড়া- কেন্দুয়া আসনে বিএনপির নমিনী জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা রোটারিয়ার এম. নাজমুল হাসান, কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা বিএনপির সাবেক সভাপতি দেলোয়ার হোসেন ভুইয়া দুলাল, নেত্রকোনা-৪, মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী আসনের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বাবরপতœী তাহমিনাজ্জামান শ্রাবনী, নেত্রকোনা-৫, পূর্বধলা আসনে বিএনপির নমিনী জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবু তাহের তালুকদার, পূর্বধলা বিএনপির সাবেক সভাপতি মো. সাইদুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আলম তালুকদার, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শহীদুল্লাহ ইমরানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজনীতিতে সক্রিয় থাকায় আওয়ামী লীগের রোষানলে পড়েছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের টার্গেটে পরিনত হয়ে নেত্রকোনার কৃতিসন্তাান সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর প্রায় ১৭ বছর যাবৎ কারান্তরীন রয়েছেন। কারান্তরীন থাকাবস্থায় নির্বাচনী এলাকায় জনগণের পাশে রয়েছেন বিএনপির নমিনী বাবরপত্নী তাহমিনাজ্জামান শ্রাবনী। বাবরের নিঃশর্ত মুক্তির দাবীতে রাজধানীসহ নির্বাচনী এলাকার তিন উপজেলায় নিয়মিত মানববন্ধন কর্মসূচী পালিত হচ্ছে। জেলা বিএনপির সদস্য সচিব নেত্রকোনা-৩ আসনে বিএনপির নমিনী ড. রফিকুল ইসলাম হিলালীর কেন্দুয়াস্থ বাসভবনে একাধিকবার হামলা, ভাংচুর, নেতাকর্মীদের ওপর গুলি বর্ষনের ঘটনা ঘটেছে। রাজনৈতিক কারনে ড. রফিকুল ইসলাম হিলালীর বিরুদ্ধে ৫৬টি মামলা দায়ের করা হয়। দীর্ঘদিন জেলা কারাগারে আটক থেকে মুক্তিলাভের দিন জেল গেটে সকল বাধা উপেক্ষা করেই শত শত নেতাকর্মীরা তাকে বরন করে নেন। জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খানের বিরুদ্ধে ১৩টি মামলাসহ শহরের চকপাড়াস্থ বাসভবন গত সাড়ে ১৫ বছর গভীর রাতে পুলিশী তল্লীতে ছিল। তিনি জেলা বিএনপির দুঃসময়ে রাজপথের আন্দোলনে শহীদ জিয়াউর রহমানের একজন পরীক্ষিত সৈনিকের ভুমিকা পালন করেন। জেলা বিএনপির আহবায়ক ডা. আনোয়ারুল হকের বিরুদ্ধে ১২টি মামলাসহ শহরের আধুনিক সদর হাসপাতাল রোডস্থ বাসভবনে প্রতিদিন সন্ধ্যার পর নিষিদ্ধ ছাত্র সংগঠনের নেতাকর্মীরা ককটেল বিষ্ফোরনের ঘটনা ঘটিয়েছে।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি