প্রকাশিতঃ মার্চ ২৪, ২০২৩

পরিণীতির সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সেই এমপি


পরিণীতির সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সেই এমপি
সম্প্রতি আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা এমপির সঙ্গে রেস্তোরাঁর বাইরে হাসিমুখে পোজ দেন বলিউড তারকা পরিণীতি চোপড়া। এরপর থেকেই দুজনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা। দুজনকে একসঙ্গে দেখে নেটিজেনদের প্রশ্ন- তাহলে কি পরিণীতি ও রাঘব প্রেম করছেন? বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ভারতের কনিষ্ঠতম এই সংসদ সদস্য। শুক্রবার সংসদ ভবনে প্রবেশের সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন নয়াদিল্লির বাসিন্দা রাঘব। এ সময় সাংবাদিকরা তার কাছে জানতে চান- তিনি কি পরিণীতির প্রেমে পড়েছেন? হ্যাঁ অথবা না-তে অনায়াসেই জবাব দিতে পারতেন রাঘব। তবে সে পথে না হেঁটে তিনি বলেন, ‘আমাকে রাজনীতি নিয়ে প্রশ্ন করুন, পরিণীতিকে নিয়ে নয়।’ একই প্রসঙ্গে রাঘব বলেন, ‘আমরা বিয়ে করলে আপনাদের খবর নিশ্চয়ই দেব।’ আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে- রাঘবের পড়াশোনা ইংল্যান্ডে, লন্ডন স্কুল অব ইকোনমিক্সে। অন্যদিকে প্রিয়াংকা চোপড়ার বোন পরিণীতিও ইংল্যান্ডের ম্যানচেস্টার বিজনেস স্কুলের ছাত্রী ছিলেন। যশরাজ ফিল্মসের অধীনে বলিউডে পা রাখেন তিনি। শোনা যাচ্ছে ভারতে নয়, লন্ডনেই নাকি দুজনের প্রথম আলাপ। কিছু দিন আগেই মনের মানুষ খুঁজছেন বলে জানিয়েছিলেন বলিউড তারকা পরিণীতি চোপড়া। তখন তিনি বলেছিলেন, আমাকে একটি ছেলে খুঁজে দিন, যাতে আমার ব্যক্তিগত জীবনটা সাজিয়ে নিতে পারি। সন্তানের মা হতেও ইচ্ছা প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি বলেন- যেদিন আমি আমার মনের মানুষকে খুঁজে পাব, তার প্রেমে পড়ব, আমিও বিয়ে করতে চাই। আর এরই মধ্যে রাঘব চাড্ডার সঙ্গে দেখা মেলে পরিণীতির। গত বুধবার রাতে একসঙ্গে ডিনার করার পর বৃহস্পতিবার দুপুরে ফের দুজনকে লাঞ্চ করতে দেখা গেছে। আর এই ঘনঘন ডেট ঘিরেই সরগরম বিনোদন দুনিয়া। তবে কি দুজনের প্রেম চলছে? এর আগে পরিচালক মণীশ শর্মার সঙ্গেও পরিণীতির মন দেওয়া-নেওয়া নিয়ে নানা গুঞ্জন শোনা গিয়েছিল; কিন্তু পরে এটাও শোনা গিয়েছিল তাদের ব্রেকআপ হয়ে গেছে। এবার নতুন সম্পর্কের গুঞ্জন পরিণীতিকে ঘিরে।

সর্বশেষ :

‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক   ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত   নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি   ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর   ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ?   কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার   আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে   জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি   জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি