প্রকাশিতঃ আগস্ট ২৬, ২০২৬

প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের


প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের
প্রায় দুই বছর নীরব থাকার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার সক্রিয় হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি সোমবার ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বর্তমান সরকারকে সরাসরি দায়ী করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর সমালোচনা করেছেন। ওবায়দুল কাদেরের স্ট্যাটাসে লেখা হয়েছে, “ছয় মাসে ৮০০ খুন, আপনার হাতে রক্তের লাল দাগ। ২১শে আগস্ট রক্তস্রোত আপনার আদেশে সংঘটিত হয়েছিল। ৫ই আগস্ট জঙ্গিবাদের উত্থান সফল করতে আরও লাশ ফেলার সর্বনাশা ডাক আপনিই দিয়েছিলেন। ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন ধ্বংসের ঘটনায় প্রতারক ইউনুসের সঙ্গে আপনিও কি দায় এড়াতে পারবেন? রক্তকরবীর আত্মবিমোহিত রাজার মতো আপনি এদেশে নজিরবিহীন দুঃশাসনের রাজত্ব কায়েম করেছেন। প্রচলিত আদালতের আদেশকে নিয়মবহির্ভূতভাবে এড়িয়ে আপনি কি নিয়তি ও জনতার আদালত থেকেও রক্ষা পাবেন? মক্কা চুক্তিতে যুক্ত হয়েও কি শেষ রক্ষা হবে আপনার!” ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা চলতি বছরের মধ্যে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার পরপরই ওবায়দুল কাদেরের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিরে আসা এবং সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণাত্মক স্ট্যাটাস পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। অনেকেই মনে করছেন, এতে আওয়ামী লীগের সিনিয়র নেতারা আবার রাজনীতির মাঠে সক্রিয় হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ওবায়দুল কাদের বর্তমানে জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি। গত কয়েক সপ্তাহে এই মামলায় রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ সাজা দাবি করেছে এবং রায় যেকোনো সময় ঘোষিত হতে পারে বলে জানা গেছে। তিনি ২০২৪ সালের আগস্টের পর থেকে প্রায় দুই বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষ্ক্রিয় ছিলেন। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গত ফেব্রুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের অঙ্গীকার করেছিল। তবে বিভিন্ন মানবাধিকার সংস্থা ও পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ছয় মাসে খুন, রাজনৈতিক সহিংসতা ও নারী-শিশু নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্য পরিমাণে রয়ে গেছে। ওবায়দুল কাদের তার স্ট্যাটাসে এই পরিস্থিতিকে কেন্দ্র করেই সরকারকে দায়ী করেছেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সর্বশেষ :

এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ   এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ ৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো   ৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা   পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার   যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা   সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা   ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল   আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নওগাঁর নিয়ামতপুরে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড-এর উদ্যোগে ২য় বারের মতো “বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন” শীর্ষক একটি কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়।   নওগাঁর নিয়ামতপুরে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড-এর উদ্যোগে ২য় বারের মতো “বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন” শীর্ষক একটি কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়।