বিদ্রোহী ৮ নারী ফুটবলারও আসছেন চুক্তির আওতায়


বিদ্রোহী ৮ নারী ফুটবলারও আসছেন চুক্তির আওতায়
ব্রিটিশ কোচ পিটার বাটলারের সঙ্গে মিটমাট হয়ে গেছে বিদ্রোহী ১৮ নারী ফুটবলারের। তবে তাদের সঙ্গে এখনো চুক্তি করেনি বাফুফে। ১৮ জনের মধ্যে ১০ জন সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, মাসুরা পারভীন, মনিকা চাকমা, মাতসুশিমা সুমাইয়া, রূপনা চাকমা, সানজিদা আক্তার, মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র ও ঋতুপর্ণা চাকমা ভুটানের ঘরোয়া লিগে খেলছেন। বাকি আটজন রয়েছেন বাফুফের ক্যাম্পে। অনুশীলন করছেন পিটার বাটলারের অধীনে। ছুটি শেষে অনুশীলনে যোগ দেওয়ার পর ওই ১৮ জনের সঙ্গে চুক্তি করা হবে, জানিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার। সেই ঘোষণামতে বাফুফে দেশে থাকা আট ফুটবলার তহুরা খাতুন, নীলুফার ইয়াসমীন, সাগরিকা, শামসুন্নাহার জুনিয়র, শিউলি আজিম, স্বর্ণা রানী, নাসরিন আক্তার ও সাথী বিশ্বাসের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাফুফে। আগে ৩৭ ফুটবলারের সঙ্গে চুক্তি করেছে বাফুফে। আটজনের সঙ্গে চুক্তি হলে সংখ্যা দাঁড়াবে ৪৫। বাকি থাকবেন ভুটানে থাকা ১০ জন। সাফের পর দেশে ফিরে মেয়েরা যখন মিডিয়া ব্রিফিং করে পিটার বাটলারকে বয়কটের ঘোষণা দেন। এরপরই নারী ফুটবলে সংকট তৈরি হয়। আরব আমিরাতে কোচ অনভিজ্ঞ দল নিয়ে খেলতে যান এবং দুই ম্যাচেই হেরে আসেন।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি