বিপিএল ফাইনালের ট্রফি নিয়ে ফটোসেশন হলো মেট্রোরেলে


বিপিএল ফাইনালের ট্রফি নিয়ে ফটোসেশন হলো মেট্রোরেলে
সিলেট স্ট্রাইকার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফাইনালের মধ্যদিয়ে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) পর্দা নামতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের। এবারের আসরের ফাইনাল খেলছে সিলেট স্ট্রাইকার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালের আগের দিন বুধবার আনুষ্ঠানিক ফটোসেশনে কিছুটা নতুনত্ব লক্ষ্য করা গেছে। মাঠের বদলে এবার ফটোসেশন হয়েছে আগারগাঁওয়ে। কয়েকদিন আগে চালু হওয়া মেট্রোরেলে বসে ট্রফি নিয়ে ছবি তুলেছেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস ও সিলেটের ক্রিকেটার মুশফিকুর রহিম। সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা কোনো কারণে উপস্থিত থাকতে পারেননি। তার বদলে উপস্থিত ছিলেন দলের আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। কুমিল্লার অধিনায়ক হিসেবে যথারীতি ছিলেন ইমরুল কায়েস। এ সময় বেশ খোশ মেজাজে দেখা যায় দুজনকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করে ইমরুল কায়েস এটিকে উল্লেখ করেছেন নতুন অভিজ্ঞতা হিসেবে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। এর আগে দুপুর তিনটায় মিরপুরের মাঠেই সমাপনী অনুষ্ঠান মাতাবেন জেমস ও ওয়ারফেজ।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি