প্রকাশিতঃ ফেব্রুয়ারি ১২, ২০২৩

বি এন পি নেতা আজাদ এর উপর মিথ্যা মামলায় বি এন পি নেতা শফুর নিন্দ্রা।


বি এন পি নেতা আজাদ এর উপর মিথ্যা মামলায় বি এন পি নেতা শফুর নিন্দ্রা।
আড়াইহাজারে বিএনপির কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচীতে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় বিএনপির নির্বাহী কমিটির সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ ১২০নেতাকর্মীর নামে মামলা দায়ের করেছে পুলিশ। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আড়াইহাজার উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শফি উদ্দিন ভূঁইয়া শফু। এক বিবৃতিতে শফি উদ্দিন ভূঁইয়া শফু এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আড়াইহাজারে শান্তিপূর্ণভাবে বিএনপির নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের কেন্দ্র ঘোষিত পদযাত্রা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন কালে পুলিশ অতর্কিত ভাবে গুলিবর্ষণ ও হামলা চালিয়ে ১৫জন নেতাকর্মীদের আহত করে এখন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ আড়াইহাজার উপজেলা বিএনপি’র ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধেই মিথ্যা মামলা দায়ের করেছে। অবিলম্বে এই সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। প্রসঙ্গত, গত শনিবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকায় পদযাত্রা কর্মসূচী পালন করতে গেলে পুলিশ বাধা দেয় বিএনপি নেতাকর্মীদের। এসময় বিএনপি নেতাকর্মীরা বাধা উপেক্ষা করে সামনে যেতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে। এতে বিএনপি নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ টিয়ার গ্যাস ও গুলি ছুড়ে। এতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদ মোল্লা গুলিবিদ্ধ হন এবং ১৫ নেতাকর্মী আহত হন। পরে রবিবার (১২ ফেব্রুয়ারি) আড়াইহাজার থানার উপ পরিদর্শক (এসআই) নুর ই আলম সিদ্দিকী বাদী হয়ে বিএনপির নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আব্দু, আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম শিকারী, আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম ভুঁইয়া, আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন সাকিবসহ ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭০ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। এ ঘটনায় যুবদল নেতা ইয়াকুব (২৭)কে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে

সর্বশেষ :

‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক   ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত   নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি   ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর   ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ?   কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার   আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে   জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি   জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি