প্রকাশিতঃ মার্চ ৩০, ২০২৩

বীরকে ছাড়া জয়কে নিয়ে জন্মদিনের কেক কাটলেন শাকিব খান, নীরব বুবলী, সরব অপু বিশ্বাস


বীরকে ছাড়া জয়কে নিয়ে জন্মদিনের  কেক কাটলেন শাকিব খান, নীরব বুবলী, সরব অপু বিশ্বাস
১৯৭৯ সালের (২৮ মার্চ) জন্মগ্রহণ করেন শাকিব খান। তার আসল নাম মাসুদ রানা। জীবনের ৪৩ বসন্ত পেরিয়ে ৪৪ পা রাখলেন তিনি। ‘অনন্ত ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয় ১৯৯৯ সালে। ২৮ মার্চ ছিল দেশসেরা চিত্রনায়ক শাকিব খানের জন্মদিন। বিশেষ এই দিনটিতে ফোন কল, এসএমএস কিংবা সোশ্যাল মিডিয়ায় ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন এই নায়ক। এদিকে গুলশানের বাসায় পুত্র আব্রহাম খান জয়কে নিয়ে কেক কাটেন এই নায়ক। তবে এই সময় নায়কের পাশের তার ছোট ছেলে বীর কিংবা তার মা চিত্র নায়িকা বুবলিও ছিলেন না। এ সময়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায়। এদিকে অপু বিশ্বাস তার ফেসবুকে জয়ের সঙ্গে কেক কাটার ছবি প্রকাশ করে লিখেছিন, একজন বাবা ও পুত্র হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো বন্ধু। যখন জন্মদিনে তাদের পোশাকের মিল থাকে। তবে এই জন্মদিনের অনুষ্ঠান নিয়ে তার প্রথম স্ত্রী অপু বিশ্বাস ফেসবুকের পোস্ট দিলেও দ্বিতীয় স্ত্রী বুবলি ছিলেন নীরব। তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শাকিব খান তার ফেসবুকে লিখেছেন, সকল প্রশংসা জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি আপনাদের ভালোবাসায় সিক্ত ও প্রিয় হওয়ার সৌভাগ্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। ২৮ মার্চ আমার জন্মদিনে আপনারা যে ভালোবাসা দিয়েছেন তার কাছে আমি চিরঋণী। আমার বিশ্বাস, আজীবন এই ভালোবাসায় সিক্ত করবেন। আপনাদের নিঃস্বার্থ ভালোবাসা ও দোয়া সঙ্গে নিয়ে বাকি জীবনটা পার করতে চাই।

সর্বশেষ :

‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক   ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত   নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি   ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর   ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ?   কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার   আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে   জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি   জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি