প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৮, ২০২৪

ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৪ বাংলাদেশি আটক


ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৪ বাংলাদেশি আটক
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী নারায়নপুর (সীমান্ত পিলার ২০৫৮এম) এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৪ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবির অধীনস্থ শশীদল বিওপির সীমান্ত এলাকায় টহল পরিচালনাকালে বাংলাদেশের অভ্যন্তরে তাদেরকে আটক করা হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এএম জাবের বিন জব্বার। আটকরা হলেন- উপজেলার শশীদল ইউনিয়নের নারায়নপুর গ্রামের মো. ফয়েজ আহম্মেদের ছেলে আপন মিয়া (২২), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার শতক বাজার এলাকার জয়তুন মিয়ার ছেলে মো. বজলুল আমিন (২০), একই এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে মো. মামুন মিয়া (১৯) ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার নারায়নপুর গ্রামের মো. মনির মিয়ার ছেলে মো. তারিকুল ইসলাম (২২)। অনুপ্রবেশে সহযোগিতাকারী চোরাকারবারী আপন মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধভাবে ভারতে তিনজনকে প্রবেশের চেষ্টার কথা বিজিবি টহল দলের কাছে স্বীকার করেন। এ সময় তাদের কাছ থেকে ৪টি এ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করে বিজিবি। তাদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় আইনগত ব্যবস্থা ও হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বিজিবি।

সর্বশেষ :

এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ   এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ ৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো   ৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা   পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার   যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা   সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা   ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল   আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নওগাঁর নিয়ামতপুরে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড-এর উদ্যোগে ২য় বারের মতো “বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন” শীর্ষক একটি কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়।   নওগাঁর নিয়ামতপুরে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড-এর উদ্যোগে ২য় বারের মতো “বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন” শীর্ষক একটি কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়।