প্রকাশিতঃ ফেব্রুয়ারি ১১, ২০২৩

মতলবে তিন মাসের শিশুকে ড্রামের পানিতে ডুবিয়ে হত্যা


মতলবে তিন মাসের শিশুকে ড্রামের পানিতে ডুবিয়ে হত্যা
মতলব দক্ষিণ উপজেলার কালিয়াইশ গ্রামের প্রধানীয়া বাড়িতে আজ শনিবার দুপুরে ঘরের সামনে রাখা একটি ড্রামের পানিতে ডুবিয়ে আফসানা আক্তার (৩ মাস) নামে এক শিশুকে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে আজ সন্ধ্যায় শিশুটির লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ ও শিশুর পরিবার। থানা সূত্রে জানা গেছে, আজ দুপুরে পেশাগত কাজে ওই শিশুর বাবা রাজমিস্ত্রি আনিসুর রহমান বাড়ির বাহিরে যান। শিশুটির মা আয়েশা আক্তার শিশুটিকে একা বসতঘরে রেখে পানি আনতে পাশের পুকুরে যান। কিছুক্ষণ পর সেখান থেকে ঘরে ফিরে দেখেন, তাঁর কন্যাশিশুটি ঘরে নেই। এখানে-ওখানে অনেক খোঁজাখুঁজির পরও শিশুটির সন্ধান পাননি তাঁর পরিবারের সদস্যরা। খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের সদস্যদের চোখ পড়ে তাঁদের বসতঘরের সামনে রাখা একটি পানিভর্তি ড্রামের দিকে। কৌতুহলবশত ওই ড্রামের ঢাকনা খোলার পর তাঁরা সেখানে ভাসমান অবস্থায় শিশুটির লাশ দেখতে পান। মুঠোফোনে তাঁরা ঘটনাটি পুলিশকে জানালে মতলব দক্ষিণ থানার ওসি মো.সাইদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আফসানার বাবা আনিসুর রহমান বলেন, তাঁর কন্যাশিশুকে ড্রামের পানিতে ডুবিয়ে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এ ঘটনায় জড়িত তা এখনই পরিষ্কারভাবে বলতে পারছেন না। পূর্ব শত্রুতার জের ধরে কেউ এ কাজ করেছে বলে মনে করছেন। থানার ওসি মো.সাইদুল ইসলাম জানান, শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার লাশ চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকান্ড বলে মনে হচ্ছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ :

এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ   এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ ৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো   ৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা   পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার   যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা   সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা   ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল   আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নওগাঁর নিয়ামতপুরে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড-এর উদ্যোগে ২য় বারের মতো “বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন” শীর্ষক একটি কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়।   নওগাঁর নিয়ামতপুরে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড-এর উদ্যোগে ২য় বারের মতো “বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন” শীর্ষক একটি কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়।