প্রকাশিতঃ আগস্ট ৭, ২০২৬

রিয়ালের সঙ্গে আরও ছয় বছরের চুক্তি বাড়ালেন ভিনিসিউস


রিয়ালের সঙ্গে আরও ছয় বছরের চুক্তি বাড়ালেন ভিনিসিউস
স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। নতুন এই চুক্তি অনুযায়ী ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত সান্তিয়াগো বার্নাবেউতেই দেখা যাবে তাকে। ক্লাবের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে খবরটি নিশ্চিত করা হয়েছে। ২০১৮ সালের জুলাইয়ে মাত্র ১৮ বছর বয়সে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর সাদা জার্সিতে একে একে আটটি মৌসুম কাটিয়ে দিয়েছেন ভিনিসিয়ুস। এই সময়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭৫টি ম্যাচে মাঠে নেমে তিনি তুলে নিয়েছেন ১২৮টি গোল। সেই সঙ্গে ঝুলিতে পুরেছেন ১৪টি বড় শিরোপা—যার মধ্যে রয়েছে ২টি চ্যাম্পিয়নস লিগ, ৩টি ক্লাব বিশ্বকাপ, ২টি উয়েফা সুপার কাপ, ৩টি লা লিগা, ১টি কোপা দেল রে এবং ৩টি স্প্যানিশ সুপার কাপ। রিয়ালের এই সাম্প্রতিক সোনালী অধ্যায় ও আধিপত্যের অন্যতম মূল কারিগর তিনি। বিশেষ করে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে তার পারফরম্যান্স ছিল অনবদ্য। প্যারিসে ২০২২ সালের চতুর্দশ এবং ২০২৪ সালে লন্ডনে পঞ্চদশ চ্যাম্পিয়নস লিগ জয়ের দুই ফাইনালেই জালে বল পাঠিয়েছেন তিনি, সতীর্থদের দিয়ে করিয়েছেন গোলও। ক্লাবকে ট্রফি জেতানোর পাশাপাশি ব্যক্তিগত অর্জনও ঝুলিতে জমেছে বিপুল। ২০২৪ সালে তিনি জিতেছেন ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কার। এছাড়া ২০২৪ ইন্টারকন্টিনেন্টাল কাপের গোল্ডেন বল, ২০২৩-২৪ চ্যাম্পিয়নস লিগের সেরা খেলোয়াড়, ২০২২ ক্লাব বিশ্বকাপের গোল্ডেন বল এবং ২০২১-২২ চ্যাম্পিয়নস লিগের সেরা উদীয়মান খেলোয়াড়ের খেতাবও ওঠে তার হাতে। তার ধারাবাহিক নৈপুণ্য তাকে জায়গা করে দিয়েছে একাধিক মর্যাদাপূর্ণ একাদশে। ২০২৪ সালের ‘ফিফা ওয়ার্ল্ড একাদশ’ ছাড়াও ২০২৩ ও ২০২৪ সালে টানা দুবার ‘ফিফা ফিফপ্রো ওয়ার্ল্ড ১১’-এ স্থান পান তিনি। একই সঙ্গে ২০২১-২২ থেকে ২০২৩-২৪ পর্যন্ত টানা তিন মৌসুম স্থান করে নিয়েছেন চ্যাম্পিয়নস লিগের বর্ষসেরা দলেও।

সর্বশেষ :

‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী   ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস   বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি   হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত   রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের   ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত   রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব   হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’   ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’