শ্রীনগরে ফেমাস জেনারেল হাসপাতালের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ।


শ্রীনগরে ফেমাস জেনারেল হাসপাতালের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ।
শ্রীনগরে ফেমাস জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ মো. শামসুল হক ও সকল মরহুমদের রুহের মাগফিরাত কামনায় চিকিৎসা সেবামূলক প্রতিষ্ঠানটির আয়োজনে ৬ শতাধিক অসহায় পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।বুধবার (২২ মার্চ) আটপাড়া ইউনিয়নের পূর্ব আটপাড়া ঢালী বাড়িতে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মুন্সীগঞ্জ-১ আসনের (শ্রীনগর-সিরাজদীখান উপজেলা) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী গোলাম সারোয়ার কবীর।ফেমাস জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউনুস শেখের সভাপতিত্বে ও আমিনুল ইসলাম আমিনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন আটপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, ওয়ার্ড সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন, শ্রমিকলীগ নেতা শেখ টিংকুসহ অনেকে।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি