প্রকাশিতঃ ফেব্রুয়ারি ২০, ২০২৪

সত্যি কি মা হতে চলেছেন দীপিকা?


সত্যি কি মা হতে চলেছেন দীপিকা?
মাসজুড়েই একের পর এক বলিউডে খুশির খবর। চলতি মাসেই মা হতে চলার সুখবর দিয়েছেন অভিনেত্রী ইয়ামি গৌতম থেকে রিচা চাড্ডা। তালিকায় আছেন অভিনেতা বরুণ ধাওয়ানের স্ত্রী নাতাশা দালালও। দিন দুয়েক আগেই নাতাশার ৫ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানান বরুণ ধাওয়ান। স্ত্রীর বেবি বাম্পে চুম্বন করে সুখবর দেন অভিনেতা, লেখেন খুব শিগগিরই বাবা হতে চলেছেন তিনি। এছাড়া ইয়ামি আনুষ্ঠানিকভাবে তার প্রেগনেন্সির কথা না জানালেও আর্টিকেল ১৭০-এর ট্রেলার লঞ্চ ইভেন্টেই; প্রকাশ্যে আসে তার বেবি বাম্প। এদিকে অভিনেত্রী রিচা চাড্ডাও ১+১=৩ লিখে প্রেগনেন্সির ইঙ্গিত দেন। সুতরাং চলতি বছরেই বলিউডের একাধিক অভিনেত্রী সন্তানের জন্ম দেবেন। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন ছিল, আলিয়া, সোনম, অনুশকা, কাজল, বিপাশাসহ একাধিক অভিনেত্রী মা হয়েছেন, কিন্তু এ তালিকায় গ্লোবাল অভিনেত্রী দীপিকা পাড়ুকোন কবে নাম লেখাবেন? দীপিকা পাডুকোন এবং রণবীর সিং বি-টাউনের অন্যতম সেরা দম্পতি। চর্চিতও বলা চলে। দুজনকেই প্রায়ই একসঙ্গে দেখা যায়। দম্পতিকে মাঝেমধ্যেই নানা চমক দিতে দেখা যায়। তাদের দুজনের প্রেম শুরু হয়েছিল সঞ্জয় লীলা বানসালির ছবি ‘গোলিওঁ কি রাসলীলা রাম লীলা’ দিয়ে। বেশ কয়েক বছর বিয়ে হলেও, এখনো তাদের সন্তানের খবর মেলেনি। তাই সবাই মুখিয়ে কবে সুখবর দেবেন তারা। সম্প্রতি, একটি সাক্ষাৎকারে দীপিকা বাচ্চার পরিকল্পনার কথা বলেছেন। আনন্দবাজার অনলাইনের খবরে বলা হয়েছে, ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডের (বাফটা) মঞ্চে মোহময়ী রূপে ধরা দিয়েছিলেন দীপিকা। পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা আইভরি রঙের চুমকি শাড়িতে নজর কাড়েন অভিনেত্রী। বাফটায় সেরা অভিনেতার পুরস্কারপ্রাপ্ত কিলিয়ন মারফির পাশে দাঁড়িয়ে দীপিকার একটি ছবি ঘিরে ইতিমধ্যেই সমাজমাধ্যমে চর্চা শুরু হয়। তেমনই চর্চা শুরু হয়েছে দীপিকার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে। সূত্রের খবর, মা হতে চলেছেন অভিনেত্রী। এ বছর বর্ষার মধ্যেই ভূমিষ্ঠ হবে তাদের প্রথম সন্তান। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এ ইচ্ছার কথা প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী। দীপিকার কথায়, ‘রণবীর আর আমি বাচ্চাদের খুব ভালোবাসি। আমরা অপেক্ষা করছি যে দিন আমরা নিজেদের পরিবারে নতুন অতিথিকে নিয়ে আসতে পারব।’ এ বার সেই স্বপ্নই পূরণ হচ্ছে অভিনেত্রীর! যদিও এ বিষয়ে দীপিকা বা রণবীরের তরফ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

সর্বশেষ :

এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ   এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ ৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো   ৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা   পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার   যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা   সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা   ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল   আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নওগাঁর নিয়ামতপুরে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড-এর উদ্যোগে ২য় বারের মতো “বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন” শীর্ষক একটি কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়।   নওগাঁর নিয়ামতপুরে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড-এর উদ্যোগে ২য় বারের মতো “বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন” শীর্ষক একটি কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়।