সাত দিনে ঢাকায় ফিরেছেন সাড়ে ৪১ লাখ সিম ব্যবহারকারী


সাত দিনে ঢাকায় ফিরেছেন সাড়ে ৪১ লাখ সিম ব্যবহারকারী
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত সাতদিনে রাজধানী ছেড়েছেন এক কোটি ২৩ লাখ ২৮ হাজার ৩৯৫ সিম ব্যবহারকারী। একই সময়ে রাজধানীতে ফিরেছেন ৪১ লাখ ৬১ হাজার ৪৫২ জন। মঙ্গলবার (২৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন তিনি। মন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী, গত ১৮ এপ্রিল ঢাকা ছেড়েছে ১২ লাখ ২৮ হাজার ২৭৮ জন গ্রাহক। ১৯ এপ্রিল ১৬ লাখ ৭২ হাজার ৬৪৫ জন গ্রাহক, ২০ এপ্রিল ২৪ লাখ ৫৩ হাজার ৯০৯ জন, ২১ এপ্রিল ৩১ লাখ ৯৭ হাজার ৪০৮ জন গ্রাহক ঢাকা ছেড়েছেন। ঈদের দিন ২২ এপ্রিল ঢাকা ছেড়েছেন ১৬ লাখ ৭ হাজার ৫৪৬ জন গ্রাহক, ২৩ এপ্রিল ১২ লাখ ২৮ হাজার ৮০১ জন। আর ২৪ এপ্রিল ঢাকা ছেড়েছেন ৯ লাখ ৩৯ হাজার ৮০৮ জন সিম ব্যবহারকারী। ঈদ শেষে রবিবার (২৩ এপ্রিল) ঢাকায় ফিরেছেন চার লাখ ৯২ হাজার ৬১৯ জন সিম ব্যবহারকারী। সোমবার (২৪ এপ্রিল) ঢাকায় ফিরেছেন আট লাখ ৭৮ হজার ৪২ জন সিম ব্যবহারকারী। আর গত সাতদিনে ঢাকায় ফিরেছেন ৪১ লাখ ৬১ হাজার ৪৫২ জন সিম ব্যবহারকারী। চারটি অপারেটর- গ্রামীণফোন লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের সিমের ব্যবহারকারীর ওপর ভিত্তি করে তৈরি করা পরিসংখ্যানটি পোস্ট করেন মন্ত্রী। পরিসংখ্যান অনুযায়ী, ঈদের ছুটিতে এবার সবচেয়ে বেশি ঢাকা ছেড়েছেন গ্রামীণফোনের সিম ব্যবহাকারীরা। ছুটির মধ্যে ঢাকায় বেশি ঢুকেছেন বাংলালিংক সিম ব্যবহারকারী। এই পরিসংখ্যান দেশের মোবাইল অপারেটরদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে বলে মন্ত্রী মোস্তাফা জব্বার সংবাদমাধ্যমকে জানিয়েছেন। তবে একজন ব্যক্তির একাধিক সিম থাকতে পারে বলে পরিসংখ্যান দিয়ে ঠিক কতজন ঢাকা ছেড়েছেন বা প্রবেশ করেছেন, তা সুস্পষ্ঠভাবে বলা যাবে না। মোস্তাফা জব্বার বলেন, একজন ব্যক্তি সর্বোচ্চ ১৫টি মোবাইল সিম ব্যবহার করতে পারেন। কিন্তু গড়ে প্রতিজনের কাছে দেড়টা সিম আছে। অর্থাৎ ১৮ কোটি সিমের ব্যবহারকারী ১২ কোটি মানুষ বলে ধরা যায়।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি