প্রকাশিতঃ মার্চ ৫, ২০২৩

৫বছরের শিশু কন্যা ধর্ষনের চেষ্টা


৫বছরের শিশু কন্যা ধর্ষনের চেষ্টা
মধুখালীতে ৭০ বছরের বৃদ্ধের ভীমরতি শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি ৫ মার্চ রোবাবারঃ ফরিদপুরের মধুখালীতে ৭০ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে ৫ বছরের শিশু কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সুত্রে জানা গেছে উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামে পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা করেছেন ৭০ বছরের ওয়াদুদ সিকদার ওরফে বাবু সিকদারের বিরুদ্ধে। ধর্ষক বাবু শিকদার পূর্বে চার-পাঁচবার শিশু কন্যাদের উত্ত্যক্ত ও ধর্ষনের চেষ্টা করেছেন এবং হাতেনাতে ধরা খেয়েছে। কয়েকবার স্থানীয় বিচার সালিশে তাকে গ্রাম ত্যাগ করার জন্য বলা হয়েছে কিন্তু তিনি কয়েক মাস নিরুদ্দেশ থাকার পর আবার বাডীতে ফিরে আসেন । ৪ মার্চ শনিবার দুপুর ৩টার দিকে ৫ বছরের একটি শিশুকে বিস্কুট এর লোভ দেখিয়ে ধর্ষণ করার চেষ্টা করেন।শিশুটি ব্যথায় চিৎকার করলে স্থানীয়রা বাবু শিকদারকে হাতেনাতে আটক করেন। পরবর্তীতে গ্রামবাসি জুতার মালা পরিয়ে গ্রাম প্রদর্শন করায়। রাতে ইউনিয়ন পরিষদে সালিশের মাধ্যমে বাবু শিকদারকে ১সপ্তাহের মধ্যে গ্রাম ছেড়ে যাওযার সিদ্ধান্ত গৃহিত হয়। ভবিষতে এমন কাজ করলে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে তার বিরুদ্ধে।এ বিষয়ে ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মুহাম্মাদ তপনকে তার মোইলে জানতে চাইলে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন বয়সের কথা চিন্তা করে লঘু শাস্তি প্রদান করা হয়েছে এবং তার ছেলেদের কাছে দেওয়া হয়েছে যেন তারা তার পিতাকে তাদের কর্মস্থলে রাখেন।

সর্বশেষ :

এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ   এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ ৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো   ৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা   পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার   যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা   সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা   ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল   আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নওগাঁর নিয়ামতপুরে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড-এর উদ্যোগে ২য় বারের মতো “বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন” শীর্ষক একটি কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়।   নওগাঁর নিয়ামতপুরে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড-এর উদ্যোগে ২য় বারের মতো “বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন” শীর্ষক একটি কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়।