গেইলের চেয়ে ৮ বল কম খেলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড চার্লসের


গেইলের চেয়ে ৮ বল কম খেলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড চার্লসের
টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এতদিন ছিল ক্রিস গেইলের দখলে। \'ইউনিভার্স বস\' খ্যাত এই বাঁহাতি তারকাকে পেছনে ফেললেন জনসন চার্লস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গেইলের চেয়ে ৮ বল কম খেলে শতক হাঁকিয়ে রেকর্ড করলেন তিনি। রোববার সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দ্রততম এ সেঞ্চুরি করেন চার্লস। সেঞ্চুরি করতে তার লাগে মাত্র ৩৯ বল। চার্লস যার রেকর্ড ভেঙে নিজের করে নিলেন, সেই গেইলের সাত বছর ধরে টিকে থাকা কীর্তির অবসান ঘটল। ২০১৬ সালের মার্চে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪৭ বলে শতরান করেছিলেন গেইল। মুম্বাইতে সেদিন ক্যারিবিয়ানদের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে চার্লসের সেঞ্চুরিটি দ্বিতীয় দ্রুততম। তার মতো ৩৯ বলে সেঞ্চুরি আছে আরও দুজনের। তারা হলেন রোমানিয়ার শিভাকুমার পেরিয়ালওয়ার (২০১৯) ও হাঙ্গেরির জিশান কুকিখেল (২০২২)। ২০ ওভারের ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও যৌথভাবে তিনজনের দখলে। দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার (২০১৭), ভারতের রোহিত শর্মা (২০১৭) ও চেক প্রজাতন্ত্রের সুদেশ বিক্রমাসেকারা (২০১৯) সেঞ্চুরি করেছেন মাত্র ৩৫ বলে।

সর্বশেষ :

“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা   “অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল   ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা   “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী   ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা   লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো   বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ   মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি   দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি