প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৮, ২০২৪

ঢাকা ওয়াসার এমডিকে দায়িত্ব পালন থেকে বিরতের আদেশ স্থগিত


ঢাকা ওয়াসার এমডিকে দায়িত্ব পালন থেকে বিরতের আদেশ স্থগিত
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে এ কে এম সহিদ উদ্দিনকে দায়িত্ব পালন থেকে বিরত রাখা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে করা পৃথক লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) আপিল বিভাগে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী ৪ নভেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক বুধবার এ আদেশ দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সহিদ উদ্দিন ও সরকারপক্ষ পৃথক লিভ টু আপিল করেছে। সহিদ উদ্দিনের ওয়াসার এমডি পদ গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে ৫ সেপ্টেম্বর হাইকোর্ট রুলসহ আদেশ দেন। ঢাকা ওয়াসা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আনিসুজ্জামান এই রিটটি করেন। আদেশে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে জ্যেষ্ঠতম উপব্যবস্থাপনা পরিচালককে সাময়িকভাবে নিয়োগ দিতে স্থানীয় সরকার সচিবকে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সহিদ উদ্দিনকে ওয়াসার এমডি বা ডিএমডি (উপব্যবস্থাপনা পরিচালক) হিসেবে দায়িত্ব পালন থেকে বিরত রাখার নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে সহিদ উদ্দিন ও সরকারপক্ষ পৃথক লিভ টু আপিল করে, যা চেম্বার আদালতের কার্যতালিকায় ওঠে। আদালতে সহিদ উদ্দিনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও এ এম মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব, সঙ্গে ছিলেন আইনজীবী শুভ্রজিৎ ব্যানার্জি। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। পরিবর্তিত পরিস্থিতিতে গত ১৫ আগস্ট ওয়াসার এমডি তাকসিম খানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার। পরে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে নতুন এমডি হিসেবে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এ কে এম সহিদ উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়। বিষয়টি নিয়ে ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

সর্বশেষ :

তৃতীয় দফায় বাড়ল শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা   তৃতীয় দফায় বাড়ল শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা বাংলাদেশি জঙ্গিগোষ্ঠীর ‘স্লিপার সেল’ খুঁজতে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সকাল থেকে এনআইএ-র অভিযান   বাংলাদেশি জঙ্গিগোষ্ঠীর ‘স্লিপার সেল’ খুঁজতে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সকাল থেকে এনআইএ-র অভিযান গার্ডিয়ানের প্রতিবেদনে বাংলাদেশের জ্বালানি সংকট ও খাদ্য নিরাপত্তাহীনতাঃ “থলে ভরা টাকা খরচ করেও থালা ভরে না”   গার্ডিয়ানের প্রতিবেদনে বাংলাদেশের জ্বালানি সংকট ও খাদ্য নিরাপত্তাহীনতাঃ “থলে ভরা টাকা খরচ করেও থালা ভরে না” আন্তর্জাতিক সন্ত্রাস পর্যবেক্ষণে আবারও আলোচনায় বাংলাদেশ-সংশ্লিষ্ট জঙ্গি যোগসূত্র   আন্তর্জাতিক সন্ত্রাস পর্যবেক্ষণে আবারও আলোচনায় বাংলাদেশ-সংশ্লিষ্ট জঙ্গি যোগসূত্র রাজনৈতিক বিরোধের জেরে মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে বন্ধুরা   রাজনৈতিক বিরোধের জেরে মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে বন্ধুরা রাফিনহা ও ভিনিসিউসের গোল: অস্ট্রেলিয়াকে ৪-২ ব্যবধানে হারাল ব্রাজিল   রাফিনহা ও ভিনিসিউসের গোল: অস্ট্রেলিয়াকে ৪-২ ব্যবধানে হারাল ব্রাজিল মাত্র ১১ বছরেই কনিষ্ঠতম নারী গ্র্যান্ডমাস্টার বোধনা   মাত্র ১১ বছরেই কনিষ্ঠতম নারী গ্র্যান্ডমাস্টার বোধনা “অসমাপ্ত আত্মজীবনী” বিক্রিতে বাধার প্রতিবাদে মুক্তিযুদ্ধের প্রায় ৩০০ বইয়ের পিডিএফ উন্মুক্ত করলো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা   “অসমাপ্ত আত্মজীবনী” বিক্রিতে বাধার প্রতিবাদে মুক্তিযুদ্ধের প্রায় ৩০০ বইয়ের পিডিএফ উন্মুক্ত করলো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা