তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: বাংলাদেশে রাষ্ট্রীয় শোক বৃহস্পতিবার


তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: বাংলাদেশে রাষ্ট্রীয় শোক বৃহস্পতিবার
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় এই শোক পালন করা হবে। বুধবার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলো জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সঙ্গে নিহতদের আত্মার শান্তির জন্য দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। এর আগে গত সোমবার ভোরে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে তুরস্ক ও সিরিয়ায়। এর ১২ ঘণ্টা পর ফের ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভয়াবহ এই ভূমিকম্পে এখন পর্যন্ত ১১ হাজারের বেশি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তুরস্কে আট হাজার ৫৭৪ জন এবং সিরিয়ায় দুই হাজার ৫৩০ জন। ভূমিকম্পে প্রায় ছয় হাজার ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও হাজার হাজার মানুষ রয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। উদ্ধার কাজ এখনও চলমান রয়েছে। সেই সঙ্গে বিভিন্ন দেশ থেকেও উদ্ধারকর্মী পাঠানো হয়েছে দেশটিতে।

সর্বশেষ :

পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, পানিতে ডোবার লক্ষণ মেলেনি   পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, পানিতে ডোবার লক্ষণ মেলেনি রংপুরে চার খুন: ‘পুলিশ ভুল সুইচ চাপায় পানিতে সব ধুয়ে যায়, কোনো ষড়যন্ত্র নেই’—ডিবি   রংপুরে চার খুন: ‘পুলিশ ভুল সুইচ চাপায় পানিতে সব ধুয়ে যায়, কোনো ষড়যন্ত্র নেই’—ডিবি মাদারীপুরে পরিত্যক্ত ঘরে বিকট শব্দে ফাটল বোমা, এলাকাজুড়ে চরম আতঙ্ক   মাদারীপুরে পরিত্যক্ত ঘরে বিকট শব্দে ফাটল বোমা, এলাকাজুড়ে চরম আতঙ্ক রংপুরে ৪ খুন: কারণ হিসেবে হিন্দু সমাজের জাতপ্রথার দ্বন্দ্বের নয়া দাবি পুলিশের   রংপুরে ৪ খুন: কারণ হিসেবে হিন্দু সমাজের জাতপ্রথার দ্বন্দ্বের নয়া দাবি পুলিশের নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৫০০, নিখোঁজ প্রায় ১৫০০   নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৫০০, নিখোঁজ প্রায় ১৫০০ আমিনবাজার বর্জ্য-বিদ্যুৎ প্রকল্প: আওয়ামী লীগ আমলে গৃহীত চীনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর   আমিনবাজার বর্জ্য-বিদ্যুৎ প্রকল্প: আওয়ামী লীগ আমলে গৃহীত চীনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ১২৯ বার পেছালো সাগর-রুনি মামলার তারিখ: শেখ হাসিনার সময় সমালোচনা থাকলেও এখন নীরবতা   ১২৯ বার পেছালো সাগর-রুনি মামলার তারিখ: শেখ হাসিনার সময় সমালোচনা থাকলেও এখন নীরবতা “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই   “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই