প্রকাশিতঃ অক্টোবর ১, ২০২৬

বৃহস্পতিবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না


বৃহস্পতিবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাসলাইন পরিবর্তন কাজের জন্য রাজধানীর দনিয়া ও মদিনাবাগ এলাকায় আগামীকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিতাস গ্যাস কর্তৃপক্ষ তথ্যটি জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ অক্টোবর দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মদিনাবাগ, দনিয়া এলাকায় বিদ্যমান বিতরণ লাইন পরিবর্তনের কাজ করা হবে। এ কারণে স্মৃতিধারা, জাপানি বাজার, মদিনাবাগ, দনিয়া ও রায়েরবাগ এলাকার সব আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তাস গ্যাস কর্তৃপক্ষ সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।