প্রকাশিতঃ অক্টোবর ১, ২০২৪

‘দুই টেস্টেই আমরা ভালো ব্যাটিং করিনি’


‘দুই টেস্টেই আমরা ভালো ব্যাটিং করিনি’
পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয়ের পর আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল বাংলাদেশ। সে আত্মবিশ্বাস নিয়েই ভারতে গিয়েছিলেন নাজমুল হোসেন শান্তরা। শক্তিমত্তায় ভারত অনেক এগিয়ে থাকলেও ‘মোমেন্টাম’ ছিল বাংলাদেশের সঙ্গে। তাই দুই টেস্টই জয়ের আশাবাদ জানিয়ে ভারতের বিমানে চড়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু সে আশায় গুঁড়েবালি! সিরিজের দুই টেস্টই দারুণ দাপটে জিতে নিয়েছে স্বাগতিক ভারত। কানপুর টেস্টের দুই দিন বৃষ্টির পেটে যাওয়ার পরও স্রেফ আড়াই দিনে বাংলাদেশকে হারের স্বাদ দিয়েছে তারা। ভারতে সিরিজ হারের জন্য প্রথমত ব্যাটারদের দায়ী করেছেন শান্ত। ম্যাচ শেষে সম্প্রচারকদের দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ অধিনায়ক বলেন, দুই টেস্টেই আমরা ভালো ব্যাটিং করিনি। এই পরিস্থিতিতে আমাদের ভালো ব্যাট করতে হবে। আপনি যদি আমাদের ব্যাটারদের দেখেন - আমরা ৩০-৪০ বল খেলে আউট হয়ে গিয়েছি। টেস্ট ম্যাচে এটা গুরুত্বপূর্ণ, ব্যাটাররা যখন মাঠে নামেন, তখন বড় রান করতে হবে। সেই সময় যেভাবে অশ্বিন ও জাদেজা (চেন্নাইয়ে প্রথম টেস্ট) ব্যাট করেছিল। ওই পার্টনারশিপটা খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল। তবে প্রথম ইনিংসে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে মুমিনুল হকের সেঞ্চুরির প্রশংসা করতে ভোলেননি শান্ত, এই টেস্টে (কানপুর) মুমিনুল যেভাবে ব্যাটিং করেছেন তা এগিয়ে যেতে সাহায্য করবে। আর মিরাজ দুই ইনিংসেই ভালো বোলিং করেছেন। ভারত সিরিজের পর আত্মসমালোচনার জন্য দিন পনেরো সময় পাচ্ছেন শান্তরা। এরপর ফের সাদা পোশাকে মাঠে নামতে হবে। দুই টেস্টের সিরিজ খেলতে যে ১৬ অক্টোবর বাংলাদেশে পা রাখবে দক্ষিণ আফ্রিকা।

সর্বশেষ :

‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক   ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত   নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি   ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর   ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ?   কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার   আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে   জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি   জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি