প্রকাশিতঃ মার্চ ১৩, ২০২৩

নতুন চীনা প্রতিরক্ষামন্ত্রী কেন মার্কিন নিষেধাজ্ঞার শিকার?


নতুন চীনা প্রতিরক্ষামন্ত্রী কেন মার্কিন নিষেধাজ্ঞার শিকার?
সম্প্রতি তৃতীয়বারের মতো চীনের প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন শি জিনপিং। এর পর নিজের ডান হাতখ্যাত লি কিয়াংকে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের প্রস্তাব করেন তিনি। পরে চীনের পার্লামেন্টে তা অনুমোদিত হয়। এর পর রোববার সুপার পাওয়ার চীনের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন লি শেংফু। চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের এই জেনারেলের বিরুদ্ধে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। রাশিয়ার সঙ্গে চীনের সামরিক সম্পর্ককে কেন্দ্র করে তার ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে মার্কিন সরকার। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়া জেনারেল শেংফু চীনের সামরিক উন্নয়ন এবং ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের টানাপড়েনের বিষয়টি দেখভাল করবেন। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্র চীনা জেনারেল শেংফুকে নিষেধাজ্ঞার আওতায় আনে এবং তাকে কালো তালিকাভুক্ত করে। রাশিয়ার কাছ থেকে এসইউ-৩৫ জঙ্গিবিমান এবং এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (ক্ষেপণাস্ত্র) কেনার ক্ষেত্রে জেনারেল শেংফু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে মনে করা হয়। জানা যায়, লি শেংফু ১৯৫৮ সালে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদুতে জন্মগ্রহণ করেন। সামরিক বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট করার পর তিনি যোগ দেন চীনের শক্তিশালী সামরিক বাহিনীতে। ইতোমধ্যে সামরিক বাহিনীতে তিন দশক পার করেছেন লি শেংফু। ২০০০ সালের দিকে চীনের প্রথম চন্দ্রযান চেইঞ্জ-২ এবং স্যাটেলাইট মিসাইল টেস্টের নেতৃত্ব দেন এই জেনারেল।

সর্বশেষ :

তৃতীয় দফায় বাড়ল শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা   তৃতীয় দফায় বাড়ল শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা বাংলাদেশি জঙ্গিগোষ্ঠীর ‘স্লিপার সেল’ খুঁজতে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সকাল থেকে এনআইএ-র অভিযান   বাংলাদেশি জঙ্গিগোষ্ঠীর ‘স্লিপার সেল’ খুঁজতে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সকাল থেকে এনআইএ-র অভিযান গার্ডিয়ানের প্রতিবেদনে বাংলাদেশের জ্বালানি সংকট ও খাদ্য নিরাপত্তাহীনতাঃ “থলে ভরা টাকা খরচ করেও থালা ভরে না”   গার্ডিয়ানের প্রতিবেদনে বাংলাদেশের জ্বালানি সংকট ও খাদ্য নিরাপত্তাহীনতাঃ “থলে ভরা টাকা খরচ করেও থালা ভরে না” আন্তর্জাতিক সন্ত্রাস পর্যবেক্ষণে আবারও আলোচনায় বাংলাদেশ-সংশ্লিষ্ট জঙ্গি যোগসূত্র   আন্তর্জাতিক সন্ত্রাস পর্যবেক্ষণে আবারও আলোচনায় বাংলাদেশ-সংশ্লিষ্ট জঙ্গি যোগসূত্র রাজনৈতিক বিরোধের জেরে মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে বন্ধুরা   রাজনৈতিক বিরোধের জেরে মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে বন্ধুরা রাফিনহা ও ভিনিসিউসের গোল: অস্ট্রেলিয়াকে ৪-২ ব্যবধানে হারাল ব্রাজিল   রাফিনহা ও ভিনিসিউসের গোল: অস্ট্রেলিয়াকে ৪-২ ব্যবধানে হারাল ব্রাজিল মাত্র ১১ বছরেই কনিষ্ঠতম নারী গ্র্যান্ডমাস্টার বোধনা   মাত্র ১১ বছরেই কনিষ্ঠতম নারী গ্র্যান্ডমাস্টার বোধনা “অসমাপ্ত আত্মজীবনী” বিক্রিতে বাধার প্রতিবাদে মুক্তিযুদ্ধের প্রায় ৩০০ বইয়ের পিডিএফ উন্মুক্ত করলো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা   “অসমাপ্ত আত্মজীবনী” বিক্রিতে বাধার প্রতিবাদে মুক্তিযুদ্ধের প্রায় ৩০০ বইয়ের পিডিএফ উন্মুক্ত করলো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা