প্রকাশিতঃ এপ্রিল ১৩, ২০২৩

‘নতুন ধরনের’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উ. কোরিয়া


‘নতুন ধরনের’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উ. কোরিয়া
\'নতুন ধরনের\' একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্রের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সিউলের সামরিক সূত্র বলছে, \'নতুন ধরনের\' ক্ষেপণাস্ত্রটিতে খুব সম্ভবত উন্নতমানের কঠিন জ্বালানি ব্যবহার করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটির বিষয়ে সিউলের এই ধারণা সঠিক হলে তা হবে উত্তর কোরিয়ার নিষিদ্ধ অস্ত্র কর্মসূচির জন্য এক নতুন মাইলফলক। এদিকে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে জাপান তার উত্তর হোক্কাইডো অঞ্চলের বাসিন্দাদের আশ্রয় খুঁজে নেয়ার বিষয়ে স্বল্প সময়ের সতর্কতা জারি করে। দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্রে বলা হয়েছে, তারা পিয়ংইয়ং এলাকা থেকে ০৭২৩ জিএমটিতে মধ্যম পাল্লার কিংবা দূর পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে। সামরিক সূত্রটি আরো বলছে, এটি তীব্র গতি সম্পন্ন ক্ষেপণাস্ত্র। এটি এক হাজার কিলোমিটার পথ উড়ে এসে পূর্ব সাগরে নিক্ষিপ্ত হয়। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছেন, সিউল ও ওয়াশিংটনের গোয়েন্দা কর্মকর্তারা ক্ষেপণাস্ত্রের ধরন বিশ্লেষণ করে দেখছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার কথাও তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, উত্তর কোরিয়া চলতি বছর তীব্র ক্ষমতাসম্পন্ন কয়েকটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এটি সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা। এর আগে সম্প্রতি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের চালানো সামরিক মহড়ার প্রতিক্রিয়া হিসেবে উত্তর কোরিয়া পরমাণু হামলায় সক্ষম ডুবো ‘ড্রোনের’ পরীক্ষা চালানোর কথা জানায়।

সর্বশেষ :

তৃতীয় দফায় বাড়ল শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা   তৃতীয় দফায় বাড়ল শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা বাংলাদেশি জঙ্গিগোষ্ঠীর ‘স্লিপার সেল’ খুঁজতে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সকাল থেকে এনআইএ-র অভিযান   বাংলাদেশি জঙ্গিগোষ্ঠীর ‘স্লিপার সেল’ খুঁজতে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সকাল থেকে এনআইএ-র অভিযান গার্ডিয়ানের প্রতিবেদনে বাংলাদেশের জ্বালানি সংকট ও খাদ্য নিরাপত্তাহীনতাঃ “থলে ভরা টাকা খরচ করেও থালা ভরে না”   গার্ডিয়ানের প্রতিবেদনে বাংলাদেশের জ্বালানি সংকট ও খাদ্য নিরাপত্তাহীনতাঃ “থলে ভরা টাকা খরচ করেও থালা ভরে না” আন্তর্জাতিক সন্ত্রাস পর্যবেক্ষণে আবারও আলোচনায় বাংলাদেশ-সংশ্লিষ্ট জঙ্গি যোগসূত্র   আন্তর্জাতিক সন্ত্রাস পর্যবেক্ষণে আবারও আলোচনায় বাংলাদেশ-সংশ্লিষ্ট জঙ্গি যোগসূত্র রাজনৈতিক বিরোধের জেরে মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে বন্ধুরা   রাজনৈতিক বিরোধের জেরে মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে বন্ধুরা রাফিনহা ও ভিনিসিউসের গোল: অস্ট্রেলিয়াকে ৪-২ ব্যবধানে হারাল ব্রাজিল   রাফিনহা ও ভিনিসিউসের গোল: অস্ট্রেলিয়াকে ৪-২ ব্যবধানে হারাল ব্রাজিল মাত্র ১১ বছরেই কনিষ্ঠতম নারী গ্র্যান্ডমাস্টার বোধনা   মাত্র ১১ বছরেই কনিষ্ঠতম নারী গ্র্যান্ডমাস্টার বোধনা “অসমাপ্ত আত্মজীবনী” বিক্রিতে বাধার প্রতিবাদে মুক্তিযুদ্ধের প্রায় ৩০০ বইয়ের পিডিএফ উন্মুক্ত করলো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা   “অসমাপ্ত আত্মজীবনী” বিক্রিতে বাধার প্রতিবাদে মুক্তিযুদ্ধের প্রায় ৩০০ বইয়ের পিডিএফ উন্মুক্ত করলো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা