প্রকাশিতঃ মার্চ ২, ২০২৩

পশ্চিম তীরে অবরোধ সরিয়ে নিল ইসরাইল


পশ্চিম তীরে অবরোধ সরিয়ে নিল ইসরাইল
পশ্চিম তীরের জেরিকো থেকে তিনদিন পর অবরোধ তুলে নিয়েছে ইহুদিবাদী ইসরাইল। বুধবার বিকালে অভিযানে চালিয়ে ২২ বছরের এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যার পর অবরোধ প্রত্যাহার করে নেয় দখলদাররা। চলতি সপ্তাহের শুরুতে আমেরিকান-ইসরাইলি এক যুবককে হত্যার প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি শহর জেরিকোতে অবরোধ করে রেখেছিল ইসরাইলি সেনারা। বুধবার মাহমুদ জামাল হাসান হামদান নামে এক ফিলিস্তিনি যুবককে হত্যা করে এর প্রতিশোধ নেওয়ার দাবি করে তারা। খবর আলজাজিরার। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আহত অবস্থায় বৃহস্পতিবার মাহমুদ জামালের মৃত্যু হয়। ইসরাইলি বাহিনীর দাবি, অপরাধীকে ধরতে তল্লাশি চৌকি বসানো হয়েছিল। তার সাজা হওয়ায় এসব সরিয়ে ফেলা হয়েছে। এদিকে জামালের হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার জেরিকোজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ সময় ইসরায়েলি সেনাবাহিনী শহরের প্রবেশ পথে চেকপয়েন্ট এবং রাস্তার অবরোধগুলো সরিয়ে ফেলে। উল্লেখ্য, ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম ও গাজাসহ পশ্চিমতীর দখল করে নেয় ইসরাইল। তখন থেকে ইহুদি এ দেশটি দখলকৃত ভূখণ্ডে কয়েক হাজার ইসরাইলি বসতি স্থাপন করেছে। যদিও এই ভূখণ্ডকে ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের অংশ হিসাবে চায়।

সর্বশেষ :

এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ   এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ ৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো   ৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা   পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার   যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা   সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা   ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল   আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নওগাঁর নিয়ামতপুরে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড-এর উদ্যোগে ২য় বারের মতো “বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন” শীর্ষক একটি কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়।   নওগাঁর নিয়ামতপুরে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড-এর উদ্যোগে ২য় বারের মতো “বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন” শীর্ষক একটি কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়।