প্রকাশিতঃ মার্চ ২, ২০২৩

মেয়ের অঙ্গহানির বিচার চাইলেন নুসরাত


মেয়ের অঙ্গহানির বিচার চাইলেন নুসরাত
নিজের শ্লীলতাহানি ও মেয়ের অঙ্গহানির অভিযোগ এনে খুলনা শেখ আবু নাসের হাসপাতালের অধ্যাপক ডা. নিশাত আব্দুল্লাহর বিচার দাবি করেছেন ভুক্তভোগী নুসরাত আরা ময়না। এছাড়া তার শিশু কন্যা অথৈকে খুলনার কোনো ডাক্তার এখন চিকিৎসা দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নুসরাত আরা। এ সময় তিনি মানবাধিকার সংগঠনগুলোকে তাদের অসহায় পরিবারের পাশে থাকার অনুরোধ জানান। নুসরাত আরা ডা. নিশাতের ওপর হামলায় অভিযুক্ত এএসআই নাঈমুজ্জামান শেখের স্ত্রী। নুসরাত আরা বলেন, ডা. নিশাত আব্দুল্লাহ আমার স্বামীর বিরুদ্ধে ২৫ ফেব্রুয়ারি রাতে যে এজাহার করেন তাতে রাত ১০টায় হামলার কথা উল্লেখ করেন। আবার বিএমএ নেতা ডা. বাহার সংবাদ সম্মেলনে বলেন রাত ১টায় হামলা ও ভাঙচুর হয়েছে। কিন্তু আমার কাছে রাত ১১টা ৫৪ মিনিটের ৪৪ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ রয়েছে। যেখানে দেখা যাচ্ছে- নিশাত আব্দুল্লাহ সম্পূর্ণ সুস্থ ও ওটি ভাঙচুরের কোনো আলামত নেই। আমার প্রশ্ন তাহলে কখন মারধর ও ভাঙচুর হলো? আরও পড়ুন: খুলনায় চিকিৎসকের ওপর হামলা, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার তিনি বলেন, মিথ্যা মামলা দিয়ে আমার স্বামীকে হয়রানি করা হচ্ছে। আমার মেয়েকে চিকিৎসা দেওয়া হচ্ছে না। ফলে আমার মেয়ের হাতের অবস্থার চরম অবনতি হচ্ছে। এর দায়ভার কে নেবে? শুধু আমার মেয়ে নয়, গুটি কয়েক চিকিৎসক কর্মবিরতি দিয়ে সাধারণ মানুষকে চিকিৎসা না দিয়ে তাদের জীবন নিয়ে যে ছেলেখেলা করছেন তার দায়ভার কে নেবে? তিনি আরও বলেন, বিএমএর কর্মকর্তারা শুধু এক পক্ষের অভিযোগের ভিত্তিতেই যে কর্মবিরতি পালন করছে, তা সম্পূর্ণ অযৌক্তিক ও রাষ্ট্রীয় আচার-আচরণের পরিপন্থী। এ সময় তিনি অভিযোগ করেন ডা. নিশাত আব্দুল্লাহ আমার শ্লীলতাহানি করেছেন ও আমার স্বামীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। আমি তার কঠোর বিচার চাই।

সর্বশেষ :

‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক   ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত   নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি   ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর   ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ?   কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার   আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে   জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি   জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি